Leander Paes BJP join
Bengal Liberty, ৩১ মার্চ ২০২৬ :
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বড় চমক (Leander Paes BJP join)। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় টেনিস লেজেন্ড লিয়েন্ডার পেস আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন।
এই মঙ্গলবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর উপস্থিতিতে দলের নতুন সদস্য হিসেবে যোগ দেন ‘ফরএভার ইয়ং’ লিয়েন্ডার।

রাজনীতির ময়দানে আগেও ফোরহ্যান্ড Leander Paes BJP join
তবে রাজনীতির ময়দানে লিয়েন্ডার নতুন নন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তখন মমতা তাঁকে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেছিলেন। যদিও দলে জাঁকজমকপূর্ণ ভাবে যোগদান করলেও তাঁকে সে ভাবে কাজে লাগানো হয়নি। ফলে ধীরে ধীরে তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছিলেন তিনি।
সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নীতিন নবীন এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। শেষমেশ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে লিয়েন্ডারের নতুন অধ্যায়ের সূচনা হলো।

এর আগেও একাধিক খেলোয়াড়ের বিজেপিতে যোগদান :
বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় ব্যক্তিত্বরা বিজেপিতে যোগদান করেছেন। সেই তালিকায় খেলোয়াড়রাও পিছিয়ে নেই। লিয়েন্ডার পেস সেই তালিকায় নতুন সংযোজন।
এর আগে দারা সিং, দিলীপ সিং রানা ওরপে দ্যা গ্রেট খালি নবজ্যোত সিং সিধু, সাইনা নেহওয়াল এবং বক্সিং আইকন বিজেন্দর সিং যিনি আগে কংগ্রেস ছিলেন সেখান থেকে সোজা বিজেপিতে যোগ। এ ছাড়াও এশিয়ান গেমস এ পদক বিজয়ী রাজ্যবর্ধন সিং রাঠোর যিনি এই সময় কর্মসংস্থান এবং উদ্যোক্তা মন্ত্রী তাই এই কথা স্পষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বিজেপিতে যোগ দেন।
এছাড়াও রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা বিজেপির টিকিটে গুজরাটের জামনগর থেকে বিধায়ক হিসেবেও নির্বাচিত হয়েছেন।
বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ‘পদ্মফুল ফোটাতে’ প্রস্তুত। এবার দেখার, টেনিস আইকন লিয়েন্ডার পেসকে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় পদ্ম শিবির।
