Election security
Bengal Liberty Desk, Kolkata :
ভোটের আগে ফর্ম ৬ ইস্যুতে জোর রাজনৈতিক তরজা। Form 6 controversy মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে জমা পড়া নথি নিয়ে তৃণমূল কংগ্রেস যে দাবি করেছে, তা ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন।

কী দাবি তৃণমূলের? Form 6 controversy
তৃণমূলের অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নাকি স্বীকার করেছেন যে বিপুল সংখ্যক Form-6 জমা নেওয়া হয়েছে। একইসঙ্গে অভিযোগ তোলা হয়েছে, কমিশনের নিয়ম ভেঙে দিনে নির্ধারিত সীমার বেশি ফর্ম জমা দেওয়া হচ্ছে।
.
#Misleading@ECISVEEP@SpokespersonECI@PIBKolkata@airnews_kolkata pic.twitter.com/Ur51hIrAzb
— CEO West Bengal (@CEOWestBengal) April 4, 2026
কমিশনের পাল্টা ব্যাখ্যা
কমিশনের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। দফতরে যে নথিগুলি জমা পড়ছে, সেগুলি ফর্ম ৬ নয়, বরং চূড়ান্ত ভোটার তালিকায় ‘DELETED’ হিসেবে চিহ্নিত ভোটারদের আপিল সংক্রান্ত আবেদন।
আইন কী বলছে?
কমিশনের তরফে জানানো হয়েছে, Representation of the People Act, 1950 অনুযায়ী এই ধরনের আবেদন জেলা শাসক বা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা দেওয়া যায়। ফলে ফর্ম ৬ জমা পড়ছে – এই প্রচার সম্পূর্ণ ভুল।
ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী চাপানউতোর আরও বেড়েছে। তবে কমিশনের স্পষ্ট বার্তা—ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে কোনও বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। ফর্ম–৬ বিতর্কে কমিশনের ব্যাখ্যা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়লেও, সরকারি অবস্থান একেবারে পরিষ্কার—যা প্রচার করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই।
