Mamata Banerjee controversy speech
Bengal Liberty, kolkata:
ছিঃ এই কি মুখ্যমন্ত্রীর ভাষা ! সভামঞ্চ থেকে অমিত শাহের উদ্দেশ্যে অশ্লীল ভাষা প্রয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর মুখনিঃসৃত হলো অশ্লীল ভাষা। Mamata Banerjee controversy speech দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কলকাতায় আসা নিয়ে এমন মন্তব্যকে ঘিরে নিন্দায় সরব হয়েছে সকলেই। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর মুখের ভাষার প্রতি তার এক্স হ্যান্ডেলে ধিক্কার জানিয়ে বলেছেন – “এটা কি মুখ্যমন্ত্রীর মুখের ভাষা? ভাষা-সন্ত্রাসে কি বাংলা ভাষার গরিমা-মর্যাদা, বাঙালির অস্মিতা এবার বিপন্ন হচ্ছে না?”
মুখ্যমন্ত্রীর ব্যবহৃত শব্দের তীব্র নিন্দা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি মুখ্যমন্ত্রীর পদমর্যাদা এবং বাঙালির সংস্কৃতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।
.
“নিজে ‘শালা, দুর্নীতির ঠাকুরদাদা”
এটা কি মুখ্যমন্ত্রীর মুখের ভাষা? ভাষা-সন্ত্রাসে কি বাংলা ভাষার গরিমা-মর্যাদা, বাঙালির অস্মিতা এবার বিপন্ন হচ্ছে না?
বুঝতে পারছি, পরাজয়ের আতঙ্ক মাননীয়া মুখ্যমন্ত্রীকে গ্রাস করেছে। তিনি মাথা ঠান্ডা রাখতে পারছেন না, মুখের ওপর নিয়ন্ত্রণ… pic.twitter.com/8ZkTXsOegJ
— Suvendu Adhikari (@SuvenduWB) April 5, 2026
শুভেন্দুর তোপ: ‘ভাষা-সন্ত্রাস’
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে তীব্র ধিক্কার জানিয়ে লিখেছেন, “এটা কি মুখ্যমন্ত্রীর মুখের ভাষা? ভাষা-সন্ত্রাসে কি বাংলা ভাষার গরিমা-মর্যাদা, বাঙালির অস্মিতা এবার বিপন্ন হচ্ছে না?” শুভেন্দুর দাবি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটি সাংবিধানিক পদের অধিকারী সম্পর্কে এই ধরণের অশ্লীল বা ককর্কশ শব্দ ব্যবহার বাংলার সংস্কৃতির পরিপন্থী।

‘পরাজয়ের আতঙ্ক’ না কি ‘মাথা গরম’
বিরোধী দলনেতার মতে, আসন্ন নির্বাচনে পরাজয়ের ভয় গ্রাস করেছে মাননীয়া মুখ্যমন্ত্রীকে। তিনি লিখেছেন, “বুঝতে পারছি, পরাজয়ের আতঙ্ক মাননীয়া মুখ্যমন্ত্রীকে গ্রাস করেছে। তিনি মাথা ঠান্ডা রাখতে পারছেন না, মুখের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন।” শুভেন্দুর মতে, রাজনৈতিক লড়াই হতেই পারে, কিন্তু সেই লড়াইয়ে ভাষার মর্যাদা বজায় রাখা জরুরি।

পদমর্যাদা রক্ষার পরামর্শ
যতদিন তিনি এই পদে রয়েছেন, অন্তত সেই পদের গরিমা রক্ষার্থে কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে এই ধরণের ভাষা ব্যবহার থেকে বিরত থাকা উচিত। তিনি কটাক্ষ করে জানিয়েছেন যে, সাধারণ মানুষ এই ধরণের আচরণকে ‘পাগলের প্রলাপ’ হিসেবে দেখছে।
অমিত শাহের সফরের আগে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাক্যযুদ্ধ নতুন কিছু নয়। কিন্তু মুখ্যমন্ত্রী যিনি নিজে সন্মানীয় পদে রয়েছেন, সেখান থেকে তার ভাষা মার্জিত এবং সঠিক শব্দ চয়নের প্রয়োজন। বিরোধীপক্ষ বা শত্রুপক্ষ হলেও, জনসমক্ষে তার প্রতি এমন অশ্লীল মন্তব্য, রাজনৈতিক মহলে যথেষ্ট নিন্দাজনক বলে মনে করেছেন।
