Rakesh Singh bail news
Bengal Liberty , kolkata:
এখনও কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি Rakesh Singh bail news। বিজেপি নেতা রাকেশ সিং এর কড়া হুঁশিয়ারি ফিরহাদ হাকিমকে। তাঁর এই মন্তব্যেই জল্পনা দানা বাঁধছে। তাহলে কি এবার কলকাতা পোর্ট কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করবেন রাকেশ সিং?
নির্বাচনের মুখে আজই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন রাকেশ সিং। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। তবে আজ জামিন পেলেও আজই শ্রীঘর থেকে মুক্তি নয়। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাকেশ সিং জেল থেকে ছাড়া পাবেন।

ফিরে দেখা কিছু ঘটনা
২০২৫ সালে গ্রেফতার হন বিজেপি নেতা রাকেশ সিং। এর নেপথ্যে মৌলালিতে কংগ্রেসের দফতরে ভাঙচুর। এমনকি, রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপে দেওয়ার অভিযোগ ছিল। অভিযোগের তির রাকেশ সিংয়ের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন রাকেশ। ফলে অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। শুরু হয় তদন্ত। এর জেরে ২০২৫ সালের সেপ্টেম্বরে ট্যাংরা থেকে গ্রেফতার করা হয় রকেশকে। গ্রেফতার হন সেই সময় রাকেশের ছেলে শিবমও। যদিও পরে শিবমের জামিন মঞ্জুর হলেও এতদিন রাকেশের জামিন হয়নি।
সোমবার জামিন পাওয়ার পর রাকেশ পুলিশদের উদ্দেশ্যে বলেন, সত্যমেব জয়তে। অন্যদিকে, ফিরহাদ হাকিমকে উদ্যেশ্য করে রাকেশের হুঁশিয়ারি, মন্ত্রী ফিরহাদের গুণ্ডা বাহিনীর অত্যাচার করা সত্ত্বেও অবশেষে সত্যের জয় হয়েছে। ১৬৩ দিন পর ফিরছি। আরও শক্তিশালী হয়ে ফিরছি।
