BJP files complaint against Mamata
Bengal Liberty, ৮ এপ্রিল :
সকালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে সরাসরি তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ গেরুয়া শিবির (BJP files complaint against Mamata)। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বাংলার রাজনৈতিক মঞ্চ ততোই উতপ্ত এবং সংঘর্ষমুখী হয়ে উঠছে। এই আবহেই বারংবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি (BJP files complaint against Mamata)।

ফের চিঠি নির্বাচন কমিশনকে (BJP files complaint against Mamata)
একটার পর একটা অভিযোগপত্রে সরব হয়ে কার্যত কমিশনকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করার চেষ্টায় মরিয়া গেরুয়া শিবির। আবারও তাঁদের আক্রমণের কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী। যার বিরুদ্ধে হিংসা উস্কে দেওয়া থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আতঙ্ক ছড়ানোর মতো গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগপত্র জমা দিল বিজেপি। তাদের দাবি, এই ধরনের বক্তব্য শুধু নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন নয়, বরং গণতন্ত্রের মূল ভিত্তিকেই নাড়িয়ে দেওয়ার অপচেষ্টা।

বিজেপির প্রধান অভিযোগ (BJP files complaint against Mamata)
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক নির্বাচনী ভাষণ অত্যন্ত উদ্বেগজনক এবং তা আইনশৃঙ্খলার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। চিঠিতে উল্লেখ করা হয়েছে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “CRPF ২০০টি গাড়ি নিয়ে আপনাদের আক্রমণ করতে আসছে।” বিজেপির বক্তব্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে কেন্দ্রীয় বাহিনী CRPF-কে এমনভাবে উপস্থাপন করেছেন, যাতে সাধারণ মানুষের মনে ভয় ও বিভ্রান্তি তৈরি হতে পারে। এমনকি মুখ্যমন্ত্রী সিআরপিএফ বাহিনীকে ‘আক্রমণকারী’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করে বিজেপি।
Suvendu vs Mamata: মমতা দ্বিতীয়বার হারবেন দাবি বিরোধী দলনেতার | Bengal Liberty@SuvenduWB @MamataOfficial #SuvenduAdhikari #MamataBanerjee #WestBengalElection #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/awGTms0Egn
— Bengal Liberty (@bengalliberty1) April 8, 2026
গেরুয়া শিবিরের দাবি, এই সমস্ত মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে এবং অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এছাড়াও, অভিযোগে উল্লেখ করা হয়েছে-এই বক্তব্য জনসাধারণকে উস্কে দেওয়ার সামিল এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতি বিরূপ মনোভাব তৈরির চেষ্টা।

কঠোর পদক্ষেপের আর্জি বিজেপির (BJP files complaint against Mamata)
পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে বিজেপি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছে। তাদের আবেদন, বিতর্কিত বক্তব্য সংবলিত সমস্ত ভিডিও ও পোস্ট তুলে নেওয়া হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনে এফআইআর দায়ের করা হোক। এছাড়াও নির্দিষ্ট সময়ের জন্য তাঁর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করারও দাবি জানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনী CRPF-র নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলেছে গেরুয়া শিবির। বিজেপির মতে, দ্রুত ও কড়া পদক্ষেপই পারে নির্বাচনের পরিবেশকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ রাখতে।
