STF arrest Kolkata
Bengal Liberty Desk, Kolkata:
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স STF arrest Kolkata। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ কার্তুজ। ঘটনায় অস্ত্র পাচার চক্রের সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর প্রায় ১২টা ১৫ মিনিট নাগাদ গোপন সূত্রে খবর পায় STF – এর একটি বিশেষ দল। খবর ছিল, শহরের স্ট্র্যান্ড রোডের পূর্ব দিকের ফুটপাথে PWD পরিচালিত একটি ‘Pay & Use’ শৌচালয়ের সামনে এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে এবং তার কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র থাকতে পারে।
উদ্ধার হওয়া অস্ত্রের তালিকা STF arrest Kolkata
খবর পাওয়ার পরই STF-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে নজরদারি শুরু করে। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর সন্দেহজনক আচরণ দেখে ওই যুবককে আটক করা হয়। এরপর তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। পুলিশ জানায়, তল্লাশিতে যুবকের থেকে ৩টি দেশীয় সিঙ্গল শট ফায়ার আর্মস, তৈরি একনলা বন্দুক, ২টি ৭mm পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১৮টি ৮mm কার্তুজ ও ২২টি ৭.৬৫mm কার্তুজ উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা যায় STF arrest Kolkata
তদন্তে জানা যায়, ১৮ বছর বয়সী ধৃত যুবকের নাম মোহাম্মদ ইউসুফ। পিতার নাম মুরশিদ। বাড়ি বিহারের নালন্দা জেলার সেখানা গ্রামে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বৈধ কোনও নথি বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে। পরে বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় STF তরফ থেকে ভারতীয় ন্যায় সংহিতার ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫ ও ২৫ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৬১ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক এই অস্ত্র কোথা থেকে পেয়েছে এবং শহরে কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে কোনও অস্ত্র পাচার চক্র বা অপরাধী গোষ্ঠীর যোগ রয়েছে কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। STF জানিয়েছে, ধৃতকে আগামীকাল আদালতে পেশ করা হবে। আদালতে পুলিশ তার হেফাজতের আবেদন করতে পারে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রের হদিস পাওয়া যায়।
