Hiran Chatterjee Nomination
Bengal Liberty, Kolkata:
বিধানসভা ভোটের আগে ফের চর্চায় অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee Nomination) । ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবার সরাসরি পৌঁছে গেল নির্বাচনী ময়দানে। হিরণ মনোনয়ন পত্রে স্ত্রীর নাম কীভাবে উল্লেখ করেছেন, তা নিয়েই বিস্ফোরক প্রশ্ন তুললেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জী। এমনকি হিরণের দ্বিতীয় স্ত্রীকে “রক্ষিতা” বলে সম্বোধন অনিন্দিতার।

মনোনয়নে কী লেখা? (Hiran Chatterjee Nomination)
সম্প্রতি হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন হিরণ। সেই নথি ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। দেখা গিয়েছে, স্ত্রীর নামের জায়গায় তিনি লিখেছেন অনিন্দিতার নাম, তবে তার পাশে উল্লেখ করেছেন ‘Separated’। এই তথ্য প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
এর আগেই বেনারসে গিয়ে দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগ উঠেছিল হিরণের বিরুদ্ধে। সেই সময় তাঁর সঙ্গে ঋতিকা গিরির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি হিরণ চট্টোপাধ্যায়।

প্রথম স্ত্রীর অভিযোগ (Hiran Chatterjee Nomination)
এই ঘটনার পরই আইনি পদক্ষেপ নেন অনিন্দিতা। তাঁর অভিযোগ, তিনি কখনও বিবাহ বিচ্ছেদের নোটিশ পাননি। সেই পরিস্থিতিতে প্রথম স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে কীভাবে সম্ভব তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। হিরণ ও তাঁর কথিত দ্বিতীয় স্ত্রী দু’জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছিলেন অনিন্দিতা।
Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গে দক্ষ পুলিশ অফিসার রয়েছে কমিটি গঠন করে প্রশাসন ব্যবস্থা নেবে”@bengalliberty @SuvenduWB @BJP4Bengal @MamataOfficial @AITCofficial #bengalliberty #ratnadebnath #westbengalelection2026 #westbengalnews #westbengalpolitics #westbengal pic.twitter.com/EwApgUMeLh
— Bengal Liberty (@bengalliberty1) April 9, 2026
মনোনয়ন জমার পর ফের সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অনিন্দিতা। নাম না করে কটাক্ষ ছুঁড়ে তিনি প্রশ্ন তোলেন, “রক্ষিতার নাম উল্লেখ করেছে কি? ভারতীয় সংবিধান কি সেটা করতে বলবে?” । এই পোষ্ট নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পরে গেছে।
রাজনৈতিক মঞ্চে ব্যক্তিগত বিতর্ক
বিধানসভা ভোটের আগে এই ঘটনা রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। বিশ্লেষকদের মতে, প্রার্থীদের ব্যক্তিগত ইমেজও এখন নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে।
আরও পড়ুন:
‘বাংলা পিছিয়ে পড়ছে’ বীরভূমের মঞ্চে মোদির কড়া রাজনৈতিক বার্তা
