modi rally
Bengal Liberty Desk, Kolkata:
বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি modi rally। আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক বিশাল জনসভা থেকে কর্মসংস্থান ইস্যুতে বড় প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে যদি বিজেপি সরকার গঠন করতে পারে, তাহলে যুবকদের জন্য নিয়মিত “রোজগার মেলা”-র আয়োজন করা হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা হবে।

বাংলায় রোজগার মেলার আয়োজন modi rally
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত যুবক-যুবতী আজ কাজের খোঁজে রাজ্যের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতি বদলাতে হলে রাজ্যে শিল্প, বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা জরুরি। সেই লক্ষ্যেই বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের বিভিন্ন জেলায় বড় আকারে রোজগার মেলা অনুষ্ঠিত হবে, যেখানে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়ে চাকরির সুযোগ তৈরি করবেন। প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় রোজগার মেলার মাধ্যমে বহু যুবককে চাকরির নিয়োগপত্র দিয়েছে। সেই মডেলকে পশ্চিমবঙ্গেও আরও বিস্তৃত আকারে কার্যকর করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। তাঁর কথায়, শুধু চাকরি নয়, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং নতুন উদ্যোগের সুযোগও বাড়ানো হবে।
বাংলার জন্য প্রধানমন্ত্রীর ছ’টি গ্যারান্টি
সভামঞ্চ থেকে তিনি বাংলার জন্য মোট ছ’টি গ্যারান্টির কথা জানিয়েছেন। যার মধ্যে রয়েছে সরকারী কর্মীদের জন্য সপ্তম পে কমিশন চালু করা, তৃণমূলের গুণ্ডাদের সাজা দেওয়া, সিএএ লাগু করা এবং অনুপ্রেবেশ রোখা। প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী এক সঙ্গে কাজ করলেই বাংলার লাভ, তাই রাজ্যে চাই ডবল ইঞ্জিন সরকার। তিনি আরও বলেন, মা-বোনেদের জীবন এবং মানসম্মানের উপর আর কিছু হতে পারেনা। আর এই গ্যারান্টি বিজেপিই দেয়।

আক্রমণ বর্তমান শাসকদলকে
সভা থেকে তিনি রাজ্যের বর্তমান শাসক দলকে আক্রমণ করতেও ছাড়েননি। মোদির অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রে স্থবিরতা তৈরি হয়েছে। ফলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। বিজেপি ক্ষমতায় এলে সেই পরিস্থিতি বদলে রাজ্যে শিল্পায়ন বাড়ানো এবং নতুন বিনিয়োগ আনার উপর জোর দেওয়া হবে বলে তিনি জানান। হলদিয়ার জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, বন্দরনগরী হলদিয়া শিল্প ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এখানে নতুন শিল্প প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। তাঁর মতে, উন্নয়ন এবং কর্মসংস্থান—এই দুই বিষয়কে সামনে রেখেই বিজেপি পশ্চিমবঙ্গের মানুষের কাছে সমর্থন চাইছে।
কী বললেন শুভেন্দু অধিকারী?
হলদিয়ার এই জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের পূর্বে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেলার ১৬টি আসনেই বিজেপিকে জেতাতে অনুরোধ করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর। মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন হবে, শুভেন্দু জানান। দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, সেই ধারার সুফল বাংলার মানুষও পেতে চান। আর সেই কারণেই আগামী দিনে রাজ্যে পরিবর্তনের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তিন আরও বলেন আগামী পাঁচ বছর যার নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগন উন্নয়ন, প্রগতি, সুশাসন ও সুরক্ষা পাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বেকারত্ব একটি বড় ইস্যু। তাই নির্বাচনের আগে কর্মসংস্থানকে সামনে এনে বিজেপি তরুণ ভোটারদের আকৃষ্ট করতে চাইছে। বিশেষজ্ঞদের মতে, “রোজগার মেলা”র মতো উদ্যোগের কথা বলে বিজেপি বোঝাতে চাইছে যে তারা ক্ষমতায় এলে চাকরির সুযোগ বাড়ানোর দিকে জোর দেবে। অনেক বিশ্লেষক মনে করছেন, পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে বিজেপি এবার উন্নয়ন ও কর্মসংস্থান—এই দুই বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে। হলদিয়ার সভায় মোদীর বক্তব্য সেই কৌশলেরই অংশ। কারণ শিল্পাঞ্চল হিসেবে হলদিয়া দীর্ঘদিন ধরেই কর্মসংস্থান ও শিল্প বিনিয়োগের আলোচনায় থাকে।
