potato farmers crisis
Bengal Liberty, কলকাতা:
“রাজ্যে আলুর চেয়ে আলু রাখার বস্তার দাম বেশি! ” চাঞ্চল্যকর মন্তব্য আলু চাষীদের মুখে। তিস্তা নদীর জলে ফেলা হচ্ছে বস্তা বস্তা আলু potato farmers crisis। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে তীব্র ধিক্কার জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাজ মাধ্যমে তিনি দাবি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খামখেয়ালি’ ও ‘ভ্রান্ত’ কৃষি নীতির কারণে আজ নাভিশ্বাস উঠেছে বাংলার আলুচাষীদের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চাষিরা তিস্তা নদীর জলে আলু ফেলে দিতে বাধ্য হচ্ছেন।
.
অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়; পশ্চিমবঙ্গে আলুর চেয়ে আলু রাখার বস্তার দাম বেশি !!!
মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজত্বে রাজ্যের আলুচাষীদের নাভিশ্বাস ওঠার জোগাড়। রাজ্যের অধিকাংশ আলুচাষি বাজার থেকে চড়া সুদে ঋণ নিয়ে আলুচাষ করেন, কিন্তু রাজ্য সরকারের খামখেয়ালি ও ভ্রান্ত নীতির কারণে… pic.twitter.com/kl4edIyXrc
— Suvendu Adhikari (@SuvenduWB) April 9, 2026
মাথায় ঋণের বোঝা, পকেট শূন্য potato farmers crisis
রাজ্যের অধিকাংশ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা মহাজনের কাছ থেকে অথবা গ্রামীণ ব্যাংকগুলি থেকে চড়া সুদে ঋণ নিয়ে আলু চাষ করেন। কিন্তু গত কয়েক মাস ধরে রাজ্য সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের কারণে আলুর বাজারদর তলানিতে এসে ঠেকেছে। সকল জিনিসের দাম বাড়ছে অথচ আলুর দামের কোনো তারতম্য নেই। চাষিদের আক্ষেপ, যে দামে আলু বিক্রি হচ্ছে, তাতে শ্রমিকের মজুরি তো দূর, বস্তার দামও উঠছে না। ফলে বস্তা না ফেলে কষ্ট করে অর্জিত ফসল নদীতে জলাঞ্জলি দিচ্ছে কৃষকমহল।

কেন এই সংকট? তোপ প্রকাশ বিরোধী দলনেতার
নিশানায় সরাসরি নবান্ন। সংকটের মূলে রয়েছে বিশেষ কয়েকটি প্রধান কারণ। যেমন রপ্তানিতে বাধা পাচ্ছে বাংলা। রাজ্য সরকারের যুক্তিহীন নীতির কারণে ভিন রাজ্যগুলি পশ্চিমবঙ্গ থেকে আলু কেনা কমিয়ে দিয়েছে। ফলে মজুত আলুর চাহিদা বিক্রিতে বাধাপ্রাপ্ত হচ্ছে, ক্রমশ তলানিতে ঠেকেছে । রাজ্যের হিমঘরগুলিতে আলু রাখার পর্যাপ্ত জায়গা পাচ্ছেনা। ফলে মাটির নিচে পড়ে থেকে আলু পচে নষ্ট হচ্ছে। সঠিক সময়ে ভিন রাজ্যে আলু পাঠানোর অনুমতি বা বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো সঠিক রোডম্যাপ নেই। আপাত দৃষ্টিতে স্বল্প মনে হলেও, দীর্ঘ দিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। সরকারের থেকে সাহায্য চেয়ে ব্যর্থ তারা। একই ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বীরভূমের সভা থেকেও জানিয়েছেন, “এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আলু চাষীদের সাহায্য বা উন্নতিতে কোনোদিন এগিয়ে আসেনি। ”

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, উত্তরবঙ্গের তিস্তা নদীতে বস্তা বস্তা আলু ফেলে দিচ্ছেন কৃষকরা। শাসকদলের দাবি, সরকার সবসময় চাষিদের পাশে আছে এবং সুফল বাংলার স্টলের মাধ্যমে সঠিক দামে আলু বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। তবে মাঠের বাস্তব চিত্র এবং তিস্তার জলে আলুর স্তূপ কিন্তু অন্য এক কঠিন সংকটের ইঙ্গিত দিচ্ছে।
