Shah election rally
Bengal Liberty Desk, Kolkata:
বিধানসভা ভোটের প্রচারে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলদিয়া, আসানসোল ও সিউড়িতে তিন জনসভা করছেন Shah election rally। এর মাঝেই বাংলায় ঝড় তুলতে বাংলায় নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ রাতে রাজ্যে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রে খবর, নির্বাচনের প্রাক্কালে শুক্রবার ও শনিবার মিলিয়ে তিনটি জনসভা এবং একটি রোড শো করবেন তিনি। নরেন্দ্র মোদি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যেমন দায়িত্ব সামলাচ্ছেন, তেমনই দলের প্রচারযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তিনি।

শাহের ঠাসা কর্মসূচি Shah election rally
শুক্রবার প্রথমে সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় জনসভা সেরে খড়্গপুরে রোড শো করবেন তিনি। তার পরের দিন শনিবার বাঁকুড়ার ছাতনায় এবং বর্ধমানের বাঘমুন্ডিতে জনসভা করার কথা রয়েছে তাঁর। এই সফর বিজেপির ২০২৬ নির্বাচনী প্রচারের গুরুত্বপূর্ণ অংশ। মূলত ভোটারদের কাছে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা ও তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানো—এই দুই লক্ষ্য নিয়েই তাঁর সভাগুলি আয়োজন করা হচ্ছে।
রাজ্যে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে সরব হতে পারেন তিনি। বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার ও গরু পাচারের মতো বিষয়গুলিও তাঁর বক্তব্যে উঠে আসতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে বিজেপির সংগঠনকে আরও চাঙা করতে কর্মীদের উদ্দেশেও বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।

বৃহত্তর প্রচার পরিকল্পনা
গত ২ এপ্রিল ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নের কর্মসূচিতে যোগ দিতে আগেই রাজ্যে এসেছিলেন। সেখানে বলেছিলেন, “এই নির্বাচনে বাংলায় পরিবর্তন আসবেই”। এবার বিধানসভা নির্বাচনে বিজেপির নজরে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গও। হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন শুভেন্দু অধিকারী। প্রচারের শেষ দিন ২৬ এপ্রিল কলকাতায় সভা করার কথা আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
শাসকদলের প্রতিক্রিয়া
অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেসও পাল্টা প্রচারে সরব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একের পর এক সভা করে বিজেপিকে আক্রমণ করছেন। তৃণমূলের দাবি, বিজেপি বাইরে থেকে নেতাদের এনে প্রচার করলেও বাংলার মানুষ তাদের উন্নয়নের পক্ষে ভোট দেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে প্রচারের উত্তাপ বাড়ছে। বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের ঘনঘন বঙ্গ সফর এবং তৃণমূলের পাল্টা প্রচার—সব মিলিয়ে নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে।
