suspand police
Bengal Liberty, Kolkata:
দ্বিতীয় দফার নির্বাচনের আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন suspand police। ডায়মন্ড হারবারের ৫ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিল কমিশন। নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে একজন আইপিএস অফিসারও রয়েছেন।

সাসপেন্ড ৫ পুলিশ অফিসার suspand police
রাজ্যে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। তার ঠিক আগে ডায়মন্ড হারবারের ৫ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। ভোটের আগে এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ রাখতে কমিশন যে কঠোর অবস্থান নিচ্ছে, এই পদক্ষেপকে তারই ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার মহকুমার বিভিন্ন থানায় দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব এবং নিরপেক্ষতার অভাবের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

কারা সাসপেন্ড হলেন?
সাসপেন্ড হওয়া পুলিশ আধিকারিকদের মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার (ASP) সন্দীপ গড়াই, ডায়মন্ড হারবার থানার SDPO সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার IC মৌসম চক্রবর্তী, ফলতা থানার IC অজয় বাগ এবং উস্তি থানার OC শুভেচ্ছা বাগ। এছাড়াও ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার ডঃ ঈশানি পালকে কড়া ভাষায় সতর্ক করেছে কমিশন। ভবিষ্যতে যাতে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও রকম গাফিলতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে তাঁকে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল এই পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে একটি বিস্তারিত রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছিল রাজ্যের সিইও অফিস। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরই এই কড়া পদক্ষেপ করে নির্বাচন কমিশন।
দ্বিতীয় দফার ভোটের আগে কমিশনের এই পদক্ষেপে রাজ্যের প্রশাসনিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে কমিশন যে কোনও রকম অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত, এই সিদ্ধান্ত তারই স্পষ্ট বার্তা।
