250 Judicial Officers in SIR
250 Judicial Officers in SIR

ভোটার তালিকায় অস্বচ্ছতা রুখতে বড় পদক্ষেপ! (250 Judicial Officers in SIR) বঙ্গে ২৫০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগের সিদ্ধান্ত হাই কোর্টের

Bengal Liberty Desk, ২২ ফেব্রুয়ারি, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এক ঐতিহাসিক পদক্ষেপ কলকাতা হাই কোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশের পর গতকাল, শনিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভোটার তালিকার দাবি ও আপত্তি নিষ্পত্তির জন্য রাজ্যে অন্তত ২৫০ জন জুডিশিয়াল অফিসার (250 Judicial Officers in SIR) বা বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগ করা সম্ভব। আজ, রবিবার একটি বৈঠক হয় কমিশনের সঙ্গে হাই কোর্টের প্রধান বিচারপতির। সেখানে যাবতীয় বিষয় আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে (250 Judicial Officers in SIR)।

কেন এই নজিরবিহীন সিদ্ধান্ত (250 Judicial Officers in SIR)?

রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে চলা টানাটানিতে ‘আস্থার অভাব’ লক্ষ্য করেছিল সুপ্রিম কোর্ট। প্রায় ৪৫-৫০ লক্ষ ভোটার নথির সত্যতা যাচাইয়ের কাজ বাকি থাকায় নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই ‘অস্বাভাবিক পরিস্থিতি’ মোকাবিলা করতেই শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টকে নির্দেশ দেয় যাতে কর্মরত এবং অবসরপ্রাপ্ত জেলা বিচারকদের এই কাজের তদারকিতে নিয়োগ করা হয় (250 Judicial Officers in SIR)।

হাইকোর্টের জরুরি বৈঠক ও নির্দেশ (250 Judicial Officers in SIR)-

250 Judicial Officers in SIR
250 Judicial Officers in SIR

গতকালকের বৈঠকে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন। ছিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলও। বৈঠকের পর প্রধান বিচারপতির নির্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং বিশেষ আদালতের বিচারকদের সব ধরণের ছুটি বাতিল করা হয়েছে। যারা বর্তমানে ছুটিতে আছেন, তাঁদের আগামীকাল, সোমবার সকালের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (250 Judicial Officers in SIR)। বিচারকরা সশরীরে বা সিসিটিভি (CCTV) নজরদারিতে ভোটার তালিকার আপত্তিগুলি নিষ্পত্তি করবেন।

SIR প্রক্রিয়া চলাকালীন এনডিপিএস, পকসো আইন এবং অন্যান্য বিশেষ আইনের ধারায় দায়ের হওয়া মামলার শুনানির জন্য বিভিন্ন জেলায় বিচারকদের দায়িত্ব দিল কলকাতা হাই কোর্ট। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন বিচারককে কোন জেলায় কোন আদালতের দায়িত্ব দেওয়া হয়েছে, তার তালিকাও দিয়েছে হাই কোর্ট (250 Judicial Officers in SIR)।

আরও পড়ুন (250 Judicial Officers in SIR)-

Calcutta High Court Meeting on SIR: ভোটার তালিকা সংশোধন নিয়ে জট কাটাতে হাই কোর্টে বৈঠক, নজরে সুপ্রিম কোর্টের নির্দেশ

SIR বিতর্কে কড়া সুপ্রিম কোর্ট, নজরদারিতে কলকাতা হাই কোর্ট (Supreme Court SIR Order), ২৮ ফেব্রুয়ারির মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা

রাজনৈতিক প্রতিক্রিয়া (250 Judicial Officers in SIR)-

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দাবি করেছেন যে, ভোটার তালিকায় অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ঢোকানোর যে চেষ্টা চলছিল, বিচারকদের নজরদারিতে তা এখন প্রতিহত হবে। অন্যদিকে, নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে মূল তালিকা প্রকাশিত হলেও বিচারকদের মাধ্যমে যাচাই করা নামগুলি পরবর্তীতে ‘সাপ্লিমেন্টারি লিস্ট’ হিসেবে যুক্ত করা হবে (250 Judicial Officers in SIR)।

এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা ভুল সংশোধনের প্রক্রিয়া আরও নিরপেক্ষ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল (250 Judicial Officers in SIR)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury