Suvendu Adhikari warning statement
Bengal Liberty Desk, ২২ ফেব্রুয়ারি, কলকাতা: গতকাল, শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পুণ্যলগ্নে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘আরবি সংস্কৃতি’ আমদানির বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বর্তমান সরকার সুকৌশলে বাংলা ভাষার মধ্যে আকাশকে ‘আসমান’ বা জলকে ‘পানি’-র মতো শব্দ ঢুকিয়ে দিয়ে বাংলার আদি সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে (Suvendu Adhikari)।
ভাষা দিবসে সুর চড়ালেন শুভেন্দু (Suvendu Adhikari)-
শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে রাজ্যের নিজস্ব সংস্কৃতিকে বিসর্জন দিচ্ছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন সরকারি স্তরে বা বিভিন্ন প্রচারমূলক স্লোগানে এমন সব শব্দ ব্যবহার করা হচ্ছে যা বাংলার নিজস্ব নয়? তাঁর দাবি, “পশ্চিমবঙ্গ থেকে বাংলার সংস্কৃতি তুলে দিয়ে এখানে আরবি সংস্কৃতি আনতে চাইছেন মুখ্যমন্ত্রী”।
অনন্ত মহারাজ ও রাজবংশী ভোট (Suvendu Adhikari)-

শনিবার ভাষা দিবসের অনুষ্ঠানে দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। এই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও শুভেন্দু অধিকারী একে গুরুত্ব দিতে নারাজ। তিনি স্পষ্ট জানান, রাজবংশী ভোটার বা ওই সম্প্রদায়ের মানুষ নিয়ে বিজেপির চিন্তার কোনও কারণ নেই। শুভেন্দুর বক্তব্য, ‘উনি ২০২৪ সালে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে ৫ হাজার ভোটও পায়নি৷ ওঁকে এবার কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হবে না৷ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না৷ ৫৪ টার মধ্যে অন্তত ৪৫টা আসনে বিজেপি জিতবে৷ বাকি যে ৫-৭টা আসন পড়ে থাকবে সেগুলিতেও অন্য দল জিতবে৷ তৃণমূল শূন্য পাবে৷ মালদহ থেকে কোচবিহার পর্যন্ত তৃণমূল খাতা খুলতে পারবে না (Suvendu Adhikari)৷’
আরও পড়ুন (Suvendu Adhikari)-
৯ মাস পর আবার একই ইউনিফর্মে পূর্ণম! (Purnam Kumar Sau Returns) বিএসএফে পুনর্বহাল জওয়ানকে নিয়ে এক্স পোস্টে উচ্ছ্বাস শুভেন্দুর
বিটি রোডে রাস্তা বন্ধ করে নামাজ! (Suvendu on Vote Bank) “ভোটব্যাঙ্ক তোষণেই প্রশাসনের নীরবতা”- শাসক দলকে তোপ শুভেন্দু অধিকারীর
প্রতীক উর রহমানকে নিয়ে কটাক্ষ (Suvendu Adhikari)!

বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর রহমানকে নিয়েও এদিন মুখ খোলেন শুভেন্দু। তিনি সাফ জানান, এই ধরণের দলবদলুদের নিয়ে সময় নষ্ট করতে তিনি রাজি নন। তবে তাঁর মতে, তৃণমূলের অন্দরে এখন যে পরিস্থিতি, তাতে এমন ‘নাটক’ চলতেই থাকবে। এক লাইনে শুভেন্দুর কটাক্ষ, ‘একজন বামপন্থী কর্মী আজকে একজন ক্যাজুয়্যাল, অস্থায়ী কর্মচারী হিসেবে কোম্পানিতে যোগ দিল (Suvendu Adhikari)৷’
এদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই বাংলাদেশি হিন্দুদের নিয়ে বড় কোনও ‘সুখবর’ আসার ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।
