Abhishek Banerjee Warns EC
Abhishek Banerjee Warns EC

‘বাংলার ভোটারদের নিয়ে ছিনিমিনি খেলবেন না’, (Abhishek Banerjee Warns EC) কমিশনকে ‘ত্রিমুখী লঙ্ঘনের’ হুঁশিয়ারি অভিষেকের

Bengal Liberty Desk, ২১ ফেব্রুয়ারি, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনি ও সাংবিধানিক যুদ্ধের ধার আরও বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার নিজের সমাজমাধ্যমের পাতায় এক দীর্ঘ বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, কমিশনের ‘ECINet’ পোর্টালে ERO-দের নজরদারির ক্ষমতা বন্ধ করে দেওয়া হয়েছে। একে ‘ত্রিমুখী লঙ্ঘন’ (Triple Violation) আখ্যা দিয়ে তিনি দাবি করেন, এর ফলে সহকারী আধিকারিক বা AERO-রা এখন নিজেদের খুশিমতো ভোটারদের নাম বাদ দেওয়ার সুযোগ পাবেন (Abhishek Banerjee Warns EC)।

অভিষেকের ‘ত্রিমুখী লঙ্ঘন’ তত্ত্ব (Abhishek Banerjee Warns EC)-

Abhishek Banerjee Warns EC
Abhishek Banerjee Warns EC

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট-এর ধারা ১৩বি এবং ১৩সি অনুযায়ী, ভোটার তালিকা তৈরির চূড়ান্ত দায়িত্ব ERO-র। AERO-রা কেবল তাঁদের সাহায্য করবেন এবং ERO-র নিয়ন্ত্রণেই থাকবেন। কিন্তু পোর্টালে ERO-দের কাজ দেখতে না দেওয়া এই আইনের সরাসরি লঙ্ঘন (Abhishek Banerjee Warns EC)।

সুপ্রিম কোর্টের ৯ এবং ২০ ফেব্রুয়ারির অর্ডারের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত স্পষ্ট জানিয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত ERO-কেই নিতে হবে এবং এটি একটি ‘আধা-বিচার বিভাগীয়’ প্রক্রিয়া। কমিশনের বর্তমান পদক্ষেপ আদালতের সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখানো (Abhishek Banerjee Warns EC)।

নির্বাচন কমিশনের নিজস্ব নির্দেশিকা (অর্ডার নং ২৩/২০২৫) অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রের ERO দায়িত্বশীল থাকবেন যাতে কোনও যোগ্য নাগরিক তালিকা থেকে বাদ না যান। নিজের নিয়ম নিজেই ভাঙছে কমিশন—এমনই তোপ দেগেছেন অভিষেক (Abhishek Banerjee Warns EC)।

‘বাবু কালচার’ ও CEO-র ভূমিকা নিয়ে প্রশ্ন (Abhishek Banerjee Warns EC)!

তৃণমূল নেতা অভিযোগ করেন, এই গুরুতর বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাদের (DEO) মাধ্যমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) কাছে পাঠানো হলেও তাঁরা অত্যন্ত তাচ্ছিল্যভরে বিষয়টি এড়িয়ে গিয়েছেন। একেই ‘বাবু কালচার’ বলে কটাক্ষ করে অভিষেক বলেন, “গতকালই সুপ্রিম কোর্ট কমিশনকে এই আচরণের জন্য ভর্ৎসনা করেছে, তবুও তাঁদের শিক্ষা হয়নি (Abhishek Banerjee Warns EC)।”

আরও পড়ুন (Abhishek Banerjee Warns EC)-

Pratikur Rahman Join TMC: অভিষেকের হাতেই প্রতীক-উর রহমানের তৃণমূলে অভিষেক সম্পন্ন

আমতলার বৈঠকেই কি ‘লাল’ থেকে ‘ঘাসফুল’? (Pratikur Rahman TMC Join) প্রতিকূর রহমানকে ঘিরে তুঙ্গে জল্পনা, মঞ্চে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

‘বাংলা-বিরোধী জমিদারদের হুঁশিয়ারি (Abhishek Banerjee Warns EC)’

বিবৃতি শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া সুরে বলেন, “বাংলার ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিয়ে ঈশ্বর সাজার ক্ষমতা কারও নেই। যে ‘বাংলা-বিরোধী জমিদাররা’ মনে করছেন সুতো টেনে ভোটার বাদ দেওয়ার র্যাকেট চালাবেন, তাঁদের মনে রাখা উচিত—আইনের আদালত এবং জনগণের আদালত, উভয় জায়গাতেই আপনাদের জবাবদিহি করতে হবে (Abhishek Banerjee Warns EC)।”

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury