Pratikur Rahman TMC Join
Pratikur Rahman TMC Join

আমতলার বৈঠকেই কি ‘লাল’ থেকে ‘ঘাসফুল’? (Pratikur Rahman TMC Join) প্রতিকূর রহমানকে ঘিরে তুঙ্গে জল্পনা, মঞ্চে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Bengal Liberty Desk, ২১ ফেব্রুয়ারি, কলকাতা: আমতলায় তৃণমূল কার্যালয়ে আজ, শনিবার গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার সংগঠন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই মূলত এই বৈঠক হবে। বৈঠকের পর ওই সাতটি বিধানসভা কেন্দ্রের নেতা-কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি। তবে এই কর্মীসভাকে ঘিরে রাজনৈতিক মহলে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – সিপিএমের প্রাক্তন রাজ্যনেতা প্রতিকূর রহমান কি এ দিন অভিষেকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেবেন (Pratikur Rahman TMC Join)?

দল ছাড়ার পর প্রতিকূরকে নিয়ে জল্পনা তুঙ্গে (Pratikur Rahman TMC Join)

সম্প্রতি দলের বিরুদ্ধে বিদ্রোহ করে সিপিএম (CPIM) ছেড়েছেন গত লোকসভা ভোটের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিকূর রহমান। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। কারও মতে, দল ছাড়ার প্রেক্ষাপট তৈরি করতেই এই পদক্ষেপ করেছেন প্রতিকূর (Pratikur Rahman TMC Join)।

এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, মহম্মদ সেলিম ও প্রতিকূর রহমানকে (Mohammad Selim, Pratikur Rahman) একসঙ্গে দেখা ঠিক নয়। তাঁর দাবি, সিপিএম ছাড়া প্রতিকূরের নিজস্ব রাজনৈতিক ভিত্তি কতটা আছে, তা নিয়েই প্রশ্ন রয়েছে। শুভেন্দুর বক্তব্য, অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল যে প্রতিকূর তৃণমূলে যোগ দেবেন। এমনকি তিনি দাবি করেন, শনিবারই তৃণমূলের পতাকা ধরতে পারেন প্রতিকূর (Pratikur Rahman TMC Join)।

উল্লেখ্য, সৃজন ভট্টাচার্য, প্রতিকূর রহমান, দীপ্সিতা ধরদের মতো একদল যুব নেতা-নেত্রীকে সামনের সারিতে তুলে ধরেছিল সিপিএম। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলের তরফে বেশ কয়েকজন তরুণ মুখকে প্রার্থী করা হয়েছিল। প্রতিকূর রহমানও চব্বিশের লোকসভা ভোটে দলের টিকিট পেয়েছিলেন। এমনকি লোকসভা নির্বাচনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও লড়াই করেছিলেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন প্রতিকূর (Pratikur Rahman TMC Join)।

আরও পড়ুন (Pratikur Rahman TMC Join)

প্রতীক-উর বিতর্কে চাপের মুখে সিপিএম (Pratik-Ur Rahman Controversy), ‘এখন লোকও চুরি করে নেয়’, বিস্ফোরক সেলিম

Pratikur Rahman Resignation: বিধানসভা ভোটের মুখে সিপিএমে বড় ধাক্কা, দল ছাড়লেন যুবনেতা প্রতিকুর রহমান!

তৃণমূলে যোগদানে জল্পনা (Pratikur Rahman TMC Join)

Pratikur Rahman TMC Join
Pratikur Rahman TMC Join

রাজনৈতিক সূত্রে খবর, খুব শিগগিরই প্রতিকূর রহমান তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিতে পারেন। অনেকেরই ধারণা, আজ, শনিবার আমতলার তৃণমূল কার্যালয়ের বৈঠক থেকেই তাঁর নতুন দলে যোগদানের সম্ভাবনা রয়েছে। এখন রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা, তৃণমূলে যোগ দিলে প্রতিকূর রহমান কোন বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন, সেটাই দেখার। ২০২৬ সালের নির্বাচনের আগে এই সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রে (Pratikur Rahman TMC Join)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury