FIR Filed Against Mimi Chakraborty
Bengal Liberty Desk, ২১ ফেব্রুয়ারি, কলকাতা: বনগাঁ বিতর্কে এত দিন অভিযুক্তের আসনে ছিলেন তনয় শাস্ত্রী। কিন্তু গতকাল, শুক্রবার ছবিটা খানিক বদলাল। আইনি নোটিস পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যেই বনগাঁ থানায় অভিনেত্রী মিমি চক্রবর্তী-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন তনয় শাস্ত্রী (FIR Filed Against Mimi Chakraborty)।
তনয়ের আইনজীবী কী জানালেন (FIR Filed Against Mimi Chakraborty)?

সূত্রের খবর, অভিযোগপত্রের অনুলিপি ইতিমধ্যেই সংবাদমাধ্যমের হাতে পৌঁছেছে। তনয়ের বক্তব্য, আইনি পদক্ষেপের পর দ্রুত পরবর্তী ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই এই। তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করছেন। তিনি বলেন “আইনি চিঠি এবং নোটিস পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের নয়া পদক্ষেপ। এ বার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলাম (FIR Filed Against Mimi Chakraborty)।”
অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন তনয়ের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তিনি বলেন, “আমার মক্কেল মিমি চক্রবর্তীর মতো তারকা নন। তাই তাঁর লিখিত অভিযোগ নিতেই চাইছিল না বনগাঁ থানার পুলিশ (FIR Filed Against Mimi Chakraborty)।”
মিমির বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছেন তনয় (FIR Filed Against Mimi Chakraborty)?
অভিযোগের তালিকায় রয়েছে, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে না পৌঁছনো, সম্পূর্ণ পারফরম্যান্স না করেও পারিশ্রমিক গ্রহণ, আয়োজককে অপমান করা এবং মানসিক চাপে ফেলার মতো একাধিক বিষয়। আইনজীবীর দাবি, আদালতের দ্বারস্থ হয়ে ন্যায়বিচার চাওয়া হবে (FIR Filed Against Mimi Chakraborty)।
আরও পড়ুন (FIR Filed Against Mimi Chakraborty)
Bongaon event controversy: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম মিমিকে! প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা,বনগাঁ বিতর্কে নতুন মোড়
Mimi Chakraborty harassment case: বনগাঁয় মিমি হেনস্তা মামলায় ১৪ দিন পর জেলমুক্ত হলেন তনয় শাস্ত্রী!
এদিকে, ঘটনার দিনেই নতুন ওয়েব সিরিজ ‘ক্যুইনস’-এর শুটিং শুরু করেছেন মিমি। পরিচালনায় রয়েছেন নির্ঝর মিত্র। তাঁর ঘনিষ্ঠ মহলের তরফে শুটিং শুরুর কথা নিশ্চিত করা হলেও অভিনেত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। বনগাঁকাণ্ডে এই পাল্টা অভিযোগ ঘিরে রাজনৈতিক ও বিনোদন মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখন নজর আদালত ও প্রশাসনের পরবর্তী পদক্ষেপে (FIR Filed Against Mimi Chakraborty)।
বিতর্ক যত গাঢ় হচ্ছে, ততই প্রশ্ন উঠছে আইনের লড়াই কোন মোড় নেবে? উত্তর মিলবে তদন্তের অগ্রগতিতেই (FIR Filed Against Mimi Chakraborty)।
