SSC Exam Strict Guidelines
Bengal Liberty Desk, ২১ ফেব্রুয়ারি, কলকাতা: গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের লিখিত পরীক্ষায় কড়া নির্দেশিকা জারি করল স্কুল সার্ভিস কমিশন (SSC Exam Strict Guidelines)। এবার পরীক্ষাকেন্দ্রে জুতো পরে ঢোকার অনুমতি থাকছে না পরীক্ষার্থীদের। জুতোর বদলে পরতে হবে চটি। পুরুষ ও মহিলা, সব পরীক্ষার্থীর ক্ষেত্রেই একই নিয়ম প্রযোজ্য। সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় জুতোর ভিতরে মোবাইল বা অন্য বৈদ্যুতিন যন্ত্র লুকিয়ে নিয়ে যাওয়ার একাধিক ঘটনা সামনে আসায় নকল ও জালিয়াতি রুখতেই কমিশনের এই সিদ্ধান্ত (SSC Exam Strict Guidelines)।
কঠোর নিষেধাজ্ঞা পরীক্ষাকেন্দ্রে (SSC Exam Strict Guidelines)

নতুন নির্দেশিকা অনুযায়ী, জুতোর পাশাপাশি কোনওরকম অলংকার ও মোবাইল ফোন নিয়েও পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। এমনকি হাতে ঘড়ি পরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের সঙ্গে থাকা জলের বোতল ও পেনও ট্রান্সপারেন্ট হতে হবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। এই বিষয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (SSC Exam Strict Guidelines) জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন পরীক্ষায় জুতোর ভিতরে মোবাইল লুকিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা ধরা পড়েছে। সেই কারণেই জুতো ও গয়না সংক্রান্ত কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, নিষিদ্ধ কোনও বস্তু নিয়ে যদি কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ধরা পড়েন, তা হলে তাঁর পরীক্ষা সরাসরি বাতিল করা হবে (SSC Exam Strict Guidelines)।
আরও পড়ুন (SSC Exam Strict Guidelines)
SSC মামলায় বয়সছাড় নির্দেশে স্থগিতাদেশ, (SC orders in SSC) হাই কোর্টের রায়ে আপাতত ‘সুপ্রিম’ স্থগিতাদেশ
Bratya Basu happy with Supreme Court order on SSC: ‘মমতার সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত’, ‘সুপ্রিম’ নির্দেশে খুশি ব্রাত্য, কী বললেন?
মার্চে দুই ধাপে পরীক্ষা (SSC Exam Strict Guidelines)

আগামী ১ মার্চ হবে গ্রুপ সি পদে লিখিত পরীক্ষা। আর গ্রুপ ডি-র পরীক্ষা হবে ৮ মার্চ। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা অনলাইনে অ্যাডমিট কার্ড (SSC Exam Strict Guidelines) সংগ্রহ করতে শুরু করেছেন। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদ মিলিয়ে মোট ৮৪৭৮ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ১৭ লক্ষ চাকরিপ্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে চলেছেন (SSC Exam Strict Guidelines)।
