CEO Manojkumar Agarwal Meeting
CEO Manojkumar Agarwal Meeting

CEO Manojkumar Agarwal Meeting : ২৮ ফেব্রুয়ারির ডেডলাইনেই জোর! মনোজকুমারকে ফোন জ্ঞানশের, পরক্ষণেই ডিইওদের নিয়ে জরুরি বৈঠক সিইসির

Bengal Liberty Kolkata :

 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন নির্ধারণ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে (Chief Electoral Officer Manoj Kumar Agarwal) ফোন করেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar)। সূত্রের খবর, ওই কথোপকথনের মধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) নিয়ে জরুরি বৈঠক করেন সিইও। বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতেই হবে।

 

মনোজকুমার আগরওয়ালকে ফোন জ্ঞানেশ কুমারের CEO Manojkumar Agarwal Meeting

চূড়ান্ত ভোটার তালিকা নির্ধারিত সময়ে প্রকাশ করা যাবে কি না, তা জানতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালকে ফোন করেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সিইও দফতর সূত্রে জানা গেছে, মনোজ আগরওয়াল তাঁকে জানিয়েছেন যে আগামী ২৮ ফেব্রুয়ারিই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে(West Bengal Final Voter List)। তবে যাঁদের নাম সংক্রান্ত বিষয় এখনও মীমাংসিত নয়, তাঁদের জন্য পরে আলাদা করে একটি অতিরিক্ত তালিকাও প্রকাশ করা হবে।

CEO Manojkumar Agarwal Meeting
CEO Manojkumar Agarwal Meeting

DEO দের নিয়ে জরুরি বৈঠক সিইও-র CEO Manojkumar Agarwal Meeting

শুক্রবারের বৈঠকে সিইও দফতর ডিইওদের জানায়, আর কোনও ধরনের ঢিলেমি বা ‘ছেলেখেলা’ বরদাস্ত করা হবে না। বকেয়া কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে মনোজকুমার আগরওয়াল বলেন, যত দ্রুত সম্ভব স্ক্রুটিনির কাজ শেষ করতে হবে। বৈঠকে পরিষ্কার করে দেওয়া হয়, সময়মতো ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব জেলা প্রশাসনের উপরই বর্তায়।

তবে বৈঠকে কয়েকটি জেলার ডিইও জানান, বিপুল সংখ্যক ভোটারের তথ্য যাচাই বা ‘স্ক্রুটিনি’ করতে হচ্ছে। সেই কারণে তাঁদের আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে। কমিশন সূত্রে জানা গেছে, নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা তৈরির উপরই এবার সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। তালিকায় কোনও ত্রুটি না রাখতে স্ক্রুটিনির প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও, নির্ধারিত সময়সীমা মেনেই কাজ শেষ করার লক্ষ্য রাখা হয়েছে।বৈঠক থেকে ইঙ্গিত মিলেছে, আগামী ২৮ ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তবে যাঁদের তথ্য সংক্রান্ত বিষয় তখনও অমীমাংসিত থাকবে, তাঁদের জন্য পরে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, এসআইআর মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তথ্যগত অসঙ্গতি সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য কোলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে কর্মরত জেলা বিচারক এবং অবসরপ্রাপ্ত জেলা বা অতিরিক্ত জেলা বিচারকদের নিয়োগ করতে হবে। এছাড়া আদালত স্পষ্ট করে দিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যেই পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury