Weather Alert
Weather Alert

বাংলায় আরও নামবে পারদ! ঘূর্ণাবর্তের জেরে বদলাবে আবহাওয়া?

রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট বেশি অনুভূত হতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ায় ঠান্ডার প্রভাব থাকবে বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে, কলকাতাতেও শীতের আমেজ বজায় থাকবে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি থাকবে শীতের দাপট। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ঠান্ডার অনুভূতি বেশি হতে পারে। সকাল ও রাতের দিকে শীতের প্রকোপ আরও বাড়বে বলে পূর্বাভাস। এদিকে, আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্দামান সাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্ত। রবিবার এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তীতে তা বঙ্গোপসাগরে নিম্নচাপের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তবে এর প্রভাব বাংলার আবহাওয়ায় কতটা পড়বে, সেদিকেই নজর রাখছেন আবহবিদরা।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।