Mamata Banerjee
Mamata Banerjee

বিশেষ অধিবেশনের আগে তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন মমতা, কীসের আশঙ্কা?

শনিবার বিকেলে সাংবাদিকদের মমতা জানান, তৃণমূলের একাধিক প্রবীণ নেতা তাঁকে বারবার ফোন করছেন। তাঁর জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছিল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। মমতার কথায়, “আমি দিল্লি যাচ্ছি। সিনিয়র লিডাররা বারবার ফোন করছেন। আমি কারও নাম বলব না। আমি বলেছি আমি যাব। গিয়ে খতিয়ে দেখব কী হয়েছে। তারপর যা ব্যবস্থা করার করব।” তৃণমূলনেত্রীর এই মন্তব্য থেকে স্পষ্ট, দলের সাংসদদের পরিস্থিতি নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন। দিল্লিতে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের তিন দিনের বিশেষ অধিবেশন। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত এই অধিবেশনে আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিশেষ গুরুত্ব দিতে চলেছে এনডিএ সরকার। এই পরিস্থিতিতে সংসদে নিজেদের সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে তৎপর তৃণমূলও। দলের হাতে থাকা ৮ জন সাংসদ যাতে ঠিক জায়গায় ভোটগান করেন, সেই বিষয়টি নিশ্চিত করতে চান তিনি। শনিবার অভিষেকের তরফে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। সেখানে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে দলের সমস্ত সাংসদকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও কারণেই অনুপস্থিতি বরদাস্ত করা হবে না বলেজানানো হয়েছে। রাজধানীর রাজনৈতিক সূত্র জানাচ্ছে, তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ৮ জন সাংসদকে মিলিয়ে মোট ২৮ জনের হিসাব কষছে কালীঘাট শিবির। এই আবহে মমতার দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।