ডিলিমিটেশন বিল সমর্থনের সিদ্ধান্ত নিল ডিএমকে
ডিলিমিটেশন বিল সমর্থনের সিদ্ধান্ত নিল ডিএমকে

ডিলিমিটেশন বিল সমর্থনের সিদ্ধান্ত নিল ডিএমকে

Bengal Liberty : সমস্ত জল্পনাকে সত্যি করে লোকসভায় ডিলিমিটেশন bবিল সমর্থন করার সিদ্ধান্ত নিল ডিএমকে। দলের কর্মসমিতির বৈঠকে শনিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সংসদীয় নেতা টিআর বালু, দুই সাংসদ আন্দিমুথু রাজা এবং দয়ানিধি মারান সহ দলের বিভিন্ন সদস্যরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা ঘোষণা করেন এ রাজা ও দয়ানিধি মারান। রাজা বলেন, যেভাবে আসন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে ডিএমকে’র কোনও ক্ষতি হবে না। শুক্রবার এমকে স্ট্যালিন বলেন, তামিলনাড়ুর স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্তে সায় দেবে না ডিএমকে। তাদের দাবি ছিল, লোকসভায় তামিলনাড়ুর ভাগের ৭.১৮ শতাংশ আসন কোনওভাবেই কমানো যাবে না।

কেন্দ্রীয় সরকারের যে খসড়া বিল, সেখানে পরিষ্কার যে আসন বাড়বে। আসন কমার কোনও সম্ভাবনা নেই। জনগণনার ভিত্তিতে নির্ধারিত রাজ্যওয়াড়ি সংসদীয় প্রতিনিধিত্বের বর্তমান অনুপাতে আগামী ২৫ বছরে যাতে কোনও পরিবর্তন না-হয়, সেই দাবিও জানানো হয় ডিএমকে’এর তরফ থেকে। সেই দাবিও কার্যত মেনে নেওয়ার ইঙ্গিত মিলেছে খসড়া বিলে। গতকালই এনসিপি’র শরদ পাওয়ার গোষ্ঠী এই বিলকে সমর্থনের কথা জানিয়েছিলেন, তারপর আজ ডিএমকে এই বিলের পাশে দাঁড়ানোর কথা ঘোষণায় বিজেপির হাত শক্ত হল বলে মনে করছে রাজনৈতিক মহল। গতবার বিজেপি এই বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল, এবার এই বিল পাশ করানোর ক্ষেত্রে পদ্মশিবিরের অবস্থান অনেকটাই স্বস্তিজনক জায়গায় পৌঁছে গেল। কংগ্রেস সহ ‘ইন্ডি’ জোটের শরিকরা এই বিষয়টি কীভাবে মোকাবিলা করেন সেটাই এখন দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।