টাটা সন্সের বোর্ড মিটিং স্থগিতাদেশের আর্জি খারিজ, তবে সিদ্ধান্ত কার্যকর এখনই নয়
টাটা সন্সের বোর্ড মিটিং স্থগিতাদেশের আর্জি খারিজ, তবে সিদ্ধান্ত কার্যকর এখনই নয়

টাটা সন্সের বোর্ড মিটিং স্থগিতাদেশের আর্জি খারিজ, তবে সিদ্ধান্ত কার্যকর এখনই নয়

Bengal Liberty : টাটা সন্সের বোর্ড মিটিংয়ে স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সোমবার বোর্ডের তরফে যে মিটিং ডাকা হয়েছে তা হতে পারে, কিন্তু মামলার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বোর্ডের কোনও সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। বিচারপতি অজয় আহুজা এই নির্দেশ দিয়েছেন। টাটা গোষ্ঠীর মধ্যে বিতর্কের সূত্রপাত গত ১৭ সেপ্টেম্বর বোর্ড মিটিংয়ে নেওয়া একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। সেখানে এন চন্দ্রশেখরনকে ফের টাটা গোষ্ঠীর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছিল, যা নিয়ে টাটা ট্রাস্ট আপত্তি তোলে।

তাদের বক্তব্য ছিল, কোম্পানির আইন ভঙ্গ করে এই পুনর্নিয়োগ করা হয়েছে।প্রস্তাবটি ৪-১ ভোটে পাশ হয়। কিন্তু যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে একজনের ভোট দানের বৈধতা নিয়ে প্রশ্ন টাটা ট্রাস্টের মনোনীত প্রতিনিধি নোয়েল টাটা। তাঁর মতে, ট্রাস্ট্রের মনোনীত ডিরেক্টরদেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। তিনি হরিশ মানওয়ানির ভোট দান নিয়েও প্রশ্ন তোলেন। মামলা দায়ের করে টাটা ট্রাস্টের তরফ থেকে ৬৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করা হয়েছে। টাটা ট্রাস্টের তরফে আদালতে সওয়াল করেছেন অভিষেক মনু সিঙভি। অন্যদিকে নোয়েল টাটার হয়ে মামলাটি লড়েছেন মুকুল রোহতকি। টাটা সন্স ও চন্দ্রশেখরনের তরফে মামলা লড়েছেন আইনজীবি হরিশ সালভে। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২১ জানুয়ারি। শেষ পর্যন্ত এই মামলায় আদালত কী রায় দেয়, সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।