জমকালো অনুষ্ঠানের ভিড়ে ঝাড়খণ্ডের এই সাংসদের মেয়ের বিয়ে যেন এক ‘স্লিপার হিট’!
জমকালো অনুষ্ঠানের ভিড়ে ঝাড়খণ্ডের এই সাংসদের মেয়ের বিয়ে যেন এক ‘স্লিপার হিট’!

জমকালো অনুষ্ঠানের ভিড়ে ঝাড়খণ্ডের এই সাংসদের মেয়ের বিয়ে যেন এক ‘স্লিপার হিট’!

Bengal Liberty : কোথাও হেলিকপ্টারে নামছেন অতিথি, কোথাও দামি গাড়ির সারি। আবার অন্যদিকে ঘোড়দৌড় দেখতে উপচে পড়ছে মানুষের ভিড়। বিহারের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের ছোট মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে ঘিরে এমনই আয়োজন করা হয় নাদওয়ান গ্রামে। বুধবার, ২৫ নভেম্বর বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামে ভিড় জমিয়েছেন রাজনৈতিক নেতা, বিশিষ্ট অতিথি এবং সাধারণ মানুষ। কেন্দ্রীয় মন্ত্রী ললন সিং, বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, সাধু যাদব-সহ রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের বহু ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। কয়েকজন অতিথি হেলিকপ্টারেও পৌঁছেছেন। তাঁদের যাতায়াতের সুবিধার জন্য অনুষ্ঠানস্থলের কাছে হেলিপ্যাড তৈরির ব্যবস্থা করা হয়। আয়োজনের বহর দেখে অনেকেই বলছেন, এ যেন বিয়ের অনুষ্ঠান নয়, আস্ত এক উৎসব!

ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে রাখা হয় মহিন্দ্রা থার। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য বাইক ও স্কুটি। বিয়েতে কয়েক লক্ষ অতিথির জন্য রান্নার দায়িত্বে ছিলেন প্রায় ৫০০ জন রাঁধুনি ও কর্মী। ৩০০-র বেশি চুল্লিতে একসঙ্গে চলে রান্না। পুড়ি, নানা ধরনের সব্জি, ভাত, মিষ্টি থেকে শুরু করে একাধিক পদ-সহ খাবারের তালিকায় ছিল ১৫০-র বেশি আইটেম। রসগোল্লা, গুলাব জামুন, লালমোহনের মতো মিষ্টিও রাখা হয় অতিথিদের জন্য। নাদওয়ান গ্রামে তৈরি করা হয়েছে বিশাল বিবাহ মণ্ডপ। সাজসজ্জায় রাজস্থানের জয়পুরের আদল। মূল মঞ্চ, আলো, ফুল এবং প্যান্ডেল তৈরিতে বহু কর্মী কাজ করেছেন। বিদেশ থেকে আনা হয় চোখ ধাঁধানো বাহারি নানা ফুল।

বর ঋষিকেশ কুমার ওরফে অঙ্কিত বিহটার কৃষ্ণনগর থেকে পরিবারের সদস্য ও আত্মীয়দের নিয়ে আসার জন্য বারাতের সঙ্গে ১৫১টি গাড়ির ব্যবস্থা করা হয়। বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ল্যান্ড রোভার ডিফেন্ডার। তিলক অনুষ্ঠানের সময় থেকেই গাড়িটি অতিথিদের নজর কেড়েছিল। অতিথিদের জন্য একাধিক বড় প্যান্ডেল তৈরি করা হয়। যাতে ভিড় সামলানো যায়। বিয়ের আয়োজনের বিলাসিতা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। এক কথায় এই জমকালো অনুষ্ঠানের ভিড়ে ঝাড়খণ্ডের এক সাংসদের মেয়ের বিয়ে যেন এক ‘স্লিপার হিট’ বলা চলে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।