Bengal Liberty : এতদিন সেলুলয়েডের পর্দায় বধূর ভূকিমায় অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এবার রিয়েল লাইফে এই একই ভূমিকায় নিজের জীবনের সেকেন্ড ইনিংস শুরু করলেন মিমি। বৃহস্পতিবার আইনি মতে সিদ্ধার্থ দত্তের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই টলিউড অভিনেত্রী।
এদিন দক্ষিণ কলকাতায় ঘনিষ্ঠ পরিজনকে নিয়ে বসেছিল মিমির বিয়ের আসর। মিমির সম্পর্কে জা তথা অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য বলেন, ‘আমার নিজের দেওরের সঙ্গেই মিমির বিয়ে হচ্ছে। আমাদের পরিবারের সকলেই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী ক্যাপ্টেন, আমার দেওর মিরিন ইইঞ্জিনিয়ার। ও আমাদের থেকে অনেকটাই ছোট।’ একইসঙ্গে তিনি জানান, মিমির সঙ্গে ওকে খুব ভালো মানিয়েছে। মিমিকে অনেক কাজ থেকে চিনেছি। ও খুব ভালো মেয়ে। মিমি খুবই ভালো কথা বলে।’ মিমি সামাজিক মতে বিয়ে হবে পাহাড়ে। ছেলের পরীক্ষা থাকায় সেখানে অবশ্য যেতে পারবেন মিমির সম্পর্কে জা ত্রমিলাদেবী।
উল্লেখ্য, কিছুদিন আগেই মিমির বিয়ের কার্ড প্রকাশ্যে এসেছিল। সেখানে বর, কনের সঙ্গে তিনটি সারমেয়র ছবি প্রকাশ্যে আসে। তখনই মনে করা হচ্ছিল, তাহলে হয়ত এই বিয়ের কার্ড অভিনেত্রী মিমি চক্রবর্তীর হবে। কারণ, মিমির বাড়িতে তিনটি পোষ্য সারমেয় রয়েছে। শেষ পর্যন্ত টলিউডের বহু ছবি উপহার দেওয়া এই অভিনেত্রীকে এবার বিয়ের পিঁড়িতে দেখা যাবে।


