Gujarat ATS
জইশ যোগের সন্দেহে গুজরাটে গ্রেফতার অসমের যুবক

জইশ যোগের সন্দেহে গুজরাটে গ্রেফতার অসমের যুবক! উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

এটিএস সূত্রে খবর, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভদোদরায় বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করেন আধিকারিকেরা। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। জইশ-ই-মহম্মদের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কী উদ্দেশ্যে তিনি গুজরাটে এসেছিলেন এবং তাঁর কোনও পরিকল্পনা ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তকারীদের নজরে এখন মূলত দু’টি বিষয়। প্রথমত, ধৃতের হাতে আগ্নেয়াস্ত্র কীভাবে এল? দ্বিতীয়ত, ওই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার সঙ্গে কোনও সংগঠিত জঙ্গি চক্রের যোগ রয়েছে কি না। এই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধৃতের সঙ্গে জইশের কোনও যোগাযোগ ছিল কি না, তা জানার পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, সে দিকেও নজর রয়েছে এটিএসের। আধিকারিকদের দাবি, তদন্ত এখনও চলছে। ধৃতকে জেরা করে আগ্নেয়াস্ত্রের উৎস এবং সম্ভাব্য জঙ্গি নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।