voter list revision
voter list revision

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার নতুন সূচি, চূড়ান্ত তালিকা ৮ ফেব্রুয়ারি

Bengal Liberty : রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল নির্বাচন কমিশন। এর আগে দু’বার সূচি বদল করা হয়েছিল। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছর ৮ ফেব্রুয়ারি। এর আগে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের পর রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো প্রথমে ২৩ নভেম্বর খসড়া তালিকা প্রকাশের দিন ধার্য করেছিল কমিশন। কিন্তু ‘অনিবার্য পরিস্থিতি’র কথা জানিয়ে সেই প্রক্রিয়া স্থগিত করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভোটার তালিকা প্রকাশ নিয়ে সংশয় তৈরি হয়।

নতুন সূচি অনুযায়ী কমিশন জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে ভোটকেন্দ্রগুলির আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে। ১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটাররা তালিকা নিয়ে দাবি ও আপত্তি জানাতে পারবেন। সেই দাবি ও আপত্তির নিষ্পত্তি করা হবে ১ ফেব্রুয়ারির মধ্যে। এর পর ৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম, ঠিকানা বা অন্যান্য তথ্যে ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের আবেদন জানাতে পারবেন ভোটাররা।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।