Pratikur Rahman Resignation
Pratikur Rahman Resignation

Pratikur Rahman Resignation: বিধানসভা ভোটের মুখে সিপিএমে বড় ধাক্কা, দল ছাড়লেন যুবনেতা প্রতিকুর রহমান!

Bengal Liberty Desk, ১৬ ফেব্রুয়ারি, কলকাতা:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন দেখা দিল বাম শিবিরে। সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য তথা গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী প্রতিকুর রহমান দল থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল, রবিবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

Pratikur Rahman Resignation
Pratikur Rahman Resignation

ইস্তফাপত্রে মানসিক দ্বন্দ্বের ইঙ্গিত! (Pratikur Rahman Resignation)

প্রতিকুর তাঁর ইস্তফাপত্রে দলের বর্তমান কর্মপদ্ধতি ও নেতৃত্বের কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি চিঠি ঘিরে বিতর্কের সূত্রপাত! যদিও কুণাল ঘোষের দাবি, চিঠির সত্যতা যাচাই করেননি তিনি, তবে প্রতিকুর রহমানের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া চিঠিতে বাম নেতা লিখেছেন, “সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না।

এক গভীর মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে”। এই কারণেই তিনি দলের প্রাথমিক সদস্যপদ-সহ সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

.

সাফল্য ও রাজনৈতিক পটভূমি (Pratikur Rahman Resignation)

প্রতিকুর রহমান বামফ্রন্টের অন্যতম জনপ্রিয় তরুণ মুখ হিসেবে পরিচিত। তিনি এসএফআই-এর (SFI) সর্বভারতীয় সহ-সভাপতিও ছিলেন। ২০২১-এর বিধানসভা এবং ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনেও দক্ষিণ ২৪ পরগনার কোনও গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকে তাঁর লড়ার জোরালো সম্ভাবনা ছিল।

Pratikur Rahman Resignation
Pratikur Rahman Resignation

এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে ভোটের ঠিক আগে প্রতিকুরের মতো এক লড়াকু নেতার এই আকস্মিক বিদায়ে আলিমুদ্দিনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাঁর এই সিদ্ধান্তের পেছনে সম্প্রতি মহম্মদ সেলিম এবং হুমায়ুন কবীরের বৈঠকের বিষয় নিয়ে ক্ষোভ থাকতে পারে বলে রাজনৈতিক মহলের একটি অংশের অনুমান। তবে তিনি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন কি না, তা নিয়ে এখনও জানা যায়নি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury