Pratik-Ur Rahman Controversy
Pratik-Ur Rahman Controversy

প্রতীক-উর বিতর্কে চাপের মুখে সিপিএম (Pratik-Ur Rahman Controversy), ‘এখন লোকও চুরি করে নেয়’, বিস্ফোরক সেলিম

Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি, কলকাতা: যুব বাম নেতা প্রতীক-উর রহমানের (Pratik-Ur Rahman) লাগাতার কড়া মন্তব্যে দলীয় অন্দরে অস্বস্তি তৈরি হলেও, সেই বিতর্ক রাজ্য কমিটির বৈঠকে বড় আকার নিল না। সিপিএমের দলীয় নেতৃত্বের একাংশ এবং রাজ্য সম্পাদককে নিশানা করে কড়া মন্তব্যের বহর ক্রমশ বাড়ছে প্রতীক-উর রহমানের। এমন পরিস্থিতির মধ্যেই দু’দিনের রাজ্য কমিটির বৈঠক শেষ হল সিপিএমের (CPIM)। আজ, শুক্রবারের বৈঠকে প্রতীক-উর প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Pratik-Ur Rahman Controversy) বলেন, ‘নিজের সন্তান হারানোর মতো ঘটনা’। গত দেড়-দুমাস ধরেই প্রতীককে নিয়ে নানা অভিযোগ আসছিল। যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া ধীরে ধীরে কমছিল এবং দূরত্ব বাড়ছিল বলেও দাবি করেন তিনি (Pratik-Ur Rahman Controversy)।

রাজ্য কমিটির বৈঠকে কী আলোচনা হল (Pratik-Ur Rahman Controversy)?

Pratik-Ur Rahman Controversy
Pratik-Ur Rahman Controversy

বিতর্কের আবহ সত্ত্বেও বৈঠকের মূল ফোকাস ছিল সংগঠন শক্ত করা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি। নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, খেটে খাওয়া মানুষের বাস্তব সমস্যা ও জীবিকার প্রশ্নকে সামনে রেখে রাজনৈতিক লড়াই জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনী সমঝোতার ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ আসনে আলোচনা সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয় বৈঠকে। বাকি কিছু আসনে সমাজের বিভিন্ন ক্ষেত্র এবং ভিন্ন পেশা থেকে নতুন মুখ আনার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Pratik-Ur Rahman Controversy)।

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এদিন সরব হন সিপিএমের রাজ্য সম্পাদক। কর্মসংস্থানের প্রশ্ন এখন মানুষের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বলে মত সিপিএমের। অন্যদিকে মন্দির-মসজিদ ইস্যু নিয়ে দীর্ঘদিনের রাজনীতিতে মানুষ ক্লান্ত এবং বাস্তব সমস্যার সমাধানই এখন বেশি গুরুত্বপূর্ণ বলে জানানো হয় বৈঠকে। নির্বাচন কমিশন, আদালতের পর্যবেক্ষণ এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিও আলোচনায় উঠে এসেছে বলে জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক (Pratik-Ur Rahman Controversy)।

আরও পড়ুন (Pratik-Ur Rahman Controversy)

Pratikur Rahman Resignation: বিধানসভা ভোটের মুখে সিপিএমে বড় ধাক্কা, দল ছাড়লেন যুবনেতা প্রতিকুর রহমান!

বিজেপির পথেই সিপিএম! (CPIM Bangla Bachao) জনমত নিয়ে ইস্তেহার গড়তে ‘বাংলা বাঁচাও’ ওয়েবসাইট চালু

এ ছাড়াও দলীয় পরিকল্পনার অংশ হিসেবে আগামী ২৭ তারিখ নির্বাচন কমিশনের কাছে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নামে একটি আর্ট অ্যান্ড কালচার সেন্টার গড়ার প্রস্তাবও সামনে এসেছে বৈঠকে। পাশাপাশি এই মাসের মধ্যেই সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে বলেও ইঙ্গিত দিয়েছেন মহম্মদ সেলিম (Pratik-Ur Rahman Controversy)।

মহম্মদ সেলিমের কটাক্ষ (Pratik-Ur Rahman Controversy)

Pratik-Ur Rahman Controversy
Pratik-Ur Rahman Controversy

এদিন বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ সেলিম রাজনৈতিক প্রতিপক্ষকেও কটাক্ষ করেন। তাঁর দাবি, যখন অন্য দলের নেতাদের বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে বা কেউ জেলে যাচ্ছে, তখন সিপিএমের বিরুদ্ধে তেমন কিছু পাওয়া যাচ্ছে না- এটাই দলের শক্তি। বর্তমান সময়ে নীতি-নৈতিকতার অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে তরুণ প্রজন্মকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে প্রতিক-উর প্রসঙ্গ টেনে কটাক্ষ করে সেলিম বলেন, “যারা পুকুর চুরি করত, স্লোগান চুরি করে। এখন লোকও চুরি করে নেয় (Pratik-Ur Rahman Controversy)।”

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury