CPIM Bangla Bachao
CPIM Bangla Bachao

বিজেপির পথেই সিপিএম! (CPIM Bangla Bachao) জনমত নিয়ে ইস্তেহার গড়তে ‘বাংলা বাঁচাও’ ওয়েবসাইট চালু

Bengal Liberty Desk, ১৩ ফেব্রুয়ারি, কলকাতা: বিধানসভা ভোটের আগে জনসংযোগের বিজেপির পথেই হাঁটল সিপিএম (CPIM Bangla Bachao)। বিজেপির মতো এবার মানুষের সরাসরি মতামত নিয়েই নির্বাচনী ইস্তেহার তৈরি করতে চাইছে সিপিএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি (CPIM Bangla Bachao)। সেই লক্ষ্যে চালু করা হল একটি বিশেষ ওয়েবসাইট- ‘বাংলা বাঁচাও ডট কম’ (Bangla Bachao.com)। দলের দাবি, এটি একমুখী প্রতিশ্রুতিপত্র নয়, বরং “আপনার মতামত, আমাদের ইস্তেহার” -এই ভাবনাকেই সামনে রেখে তৈরি হবে যৌথ অঙ্গীকারপত্র। এই ওয়েবসাইট উদ্বোধন করেন সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি (M. A. Baby)।

ডিজিটাল পথে জনমত সংগ্রহ (CPIM Bangla Bachao)

আজ, শুক্রবার সাংবাদিক বৈঠকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM Bangla Bachao)। ওয়েবসাইট উদ্বোধন করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি (M. A. Baby)। ‘বাংলা বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে চালু হওয়া ওয়েবসাইটে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিল্পায়ন, পরিবেশ ও নারী সুরক্ষা-সহ একাধিক ইস্যুতে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে (CPIM Bangla Bachao)। কিউআর কোড স্ক্যান করলেই নির্দিষ্ট বিষয়ভিত্তিক পরামর্শ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। দলের বক্তব্য, সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেই এই ডিজিটাল উদ্যোগ (CPIM Bangla Bachao)।

আরও পড়ুন- 

https://bengalliberty.com/2026/02/08/congress-exits-left-alliance/

ইস্তেহারের খসড়ার রূপরেখা (CPIM Bangla Bachao)

CPIM Bangla Bachao
CPIM Bangla Bachao

ওয়েবসাইটে প্রকাশিত প্রস্তাবিত রূপরেখায় স্কুল-কলেজে শূন্যপদে দ্রুত ও স্বচ্ছ নিয়োগ, কারিগরি শিক্ষার প্রসার এবং কর্মসংস্থানের সঙ্গে শিক্ষার সরাসরি সংযোগের কথা বলা হয়েছে (CPIM Bangla Bachao)। রাজ্য সরকারি দফতরে দীর্ঘদিনের শূন্যপদ পূরণ, অস্থায়ী কর্মীদের সামাজিক সুরক্ষা ও নির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করার দাবিও রয়েছে (CPIM Bangla Bachao)। অসংগঠিত শ্রমিকদের জন্য মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যূনতম মজুরি, ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের বিমা সুরক্ষা এবং গ্রামীণ মহিলাদের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে স্বল্পসুদের ঋণের প্রস্তাবও তোলা হয়েছে (CPIM Bangla Bachao)। স্বাস্থ্যক্ষেত্রে ব্লক ও গ্রামস্তরের হাসপাতালে উন্নত পরিষেবা এবং সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ ও পরীক্ষার দাবিও রাখা হয়েছে (CPIM Bangla Bachao)।

হঠাৎ এই সিদ্ধান্তের কারণ (CPIM Bangla Bachao)?

গত এক দশকের বেশি সময় ধরে রাজ্যে নির্বাচনী সাফল্য থেকে দূরে সিপিএম (CPIM Bangla Bachao)। বিধানসভা ও লোকসভায় প্রতিনিধিত্ব শূন্যে নেমে আসার পর রাজনৈতিক মহলে জনবিচ্ছিন্নতাকেই বড় কারণ হিসেবে দেখা হয়েছে (CPIM Bangla Bachao)। সেই প্রেক্ষাপটে দল এবার সরাসরি মানুষের অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ইস্তেহার তৈরির পথে হাঁটছে (CPIM Bangla Bachao)। দলের দাবি, এটি কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক সংলাপের সূচনা (CPIM Bangla Bachao)। এখন দেখার, এই আহ্বানে সাধারণ মানুষের সাড়া কতটা মেলে এবং সেই মতামত চূড়ান্ত ইস্তেহারে কতটা প্রতিফলিত হয় (CPIM Bangla Bachao)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury