Mostafijur Rahaman
Mostafijur Rahaman

Mostafijur Rahaman : দল নিয়ে চাঁচাছোলা পোস্ট মুস্তাফিজুরের! দল বদলের জল্পনা উঠতেই কী জানালেন বিধায়ক?

Bengal Liberty : সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমানের একটি ফেসবুক পোস্টেই জলঘোলা হয় ব্যাপক (Mostafijur Rahaman)। পোস্টে নিজের দল নিয়েই সমালোচনা করতে দেখা যায় ডোমকলের বিধায়ককে। পোস্টে ‘বিপ্লবী কমরেড’দের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন তুলে বুথে দলের উপস্থিতি ও সংগঠন কতটা মজবুত, তা নিয়ে সরব হন সিপিএম বিধায়ক। তাঁর মন্তব্যের পর অনেকেরই প্রশ্ন ছিল, তবে কি দলের অন্দরের কোনও বিষয়ে ক্ষোভ থেকেই এমন পোস্ট? এমনকি অন্য কোনও দল বা গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগের জল্পনাও তৈরি হয়। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ মুস্তাফিজুর রহমান। তাঁর দাবি, দলের বিরুদ্ধে নয়, তাঁর মূল বার্তা ‘ফেসবুক বিপ্লবের’ বিরুদ্ধে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক আলোচনা বা প্রচারের চেয়ে বেশি প্রয়োজন বুথে বুথে সংগঠনকে শক্তিশালী করা (Mostafijur Rahaman)।

Mostafijur Rahaman
Mostafijur Rahaman

কেন করলেন এই পোস্ট? (Mostafijur Rahaman)

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “বেশি জ্ঞান না দিয়ে নিজের নিজের বুথ গুলো দেখেন বিপ্লবী কমরেড রা।। নিজেদের বুথে যে আপনি cpim, এটা মানুষ জানে তো???? তার পর সমালোচনা করবেন।। আর আমি এবার ভোটে আমার গ্রামে ৩৫০ ভোট লিড দিয়েছি। একদম স্বাভাবিক ভোট হয়েছে।” মুস্তাফিজুর রহমানের কথায়, তাঁর পোস্টের উদ্দেশ্য কোনও নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে আক্রমণ করা নয়। বরং দলের কর্মীদের বাস্তব সংগঠনের দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার বার্তা দিতেই তিনি এমন মন্তব্য করেছেন। তাঁর বক্তব্য, ফেসবুক, টিভি বা সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক কর্মকাণ্ড দেখানোর বদলে কর্মীদের নিজেদের বুথে সক্রিয় হওয়া দরকার। শুধু সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশ করলেই সংগঠন শক্তিশালী হবে না। মানুষের কাছে গিয়ে এলাকায় দলের পরিচিতি ও গ্রহণযোগ্যতা তৈরি করাই এখন বেশি জরুরি বলে মনে করেন তিনি।

নিজের প্রসঙ্গ টেনে মুস্তাফিজুর বলেন, তিনি সিপিএমের নেতা হিসেবে যে বুথে রয়েছেন, সেখানে মানুষ তাঁকে এবং দলকে কতটা চেনে, সেটাও গুরুত্বপূর্ণ। তাঁর মতে, নিজের বুথে দলের পরিচয় মানুষের কাছে আরও স্পষ্ট করতে পারলেই ভবিষ্যতে সংগঠনের জন্য ভালো ফল মিলবে। এমনকি নিজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি। বিধায়ক এবং রাজ্য কমিটির সদস্য হিসেবে নিজের এলাকার বুথের পরিস্থিতি সম্পর্কে তাঁরও আরও বেশি করে জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মুস্তাফিজুর।

Advertisement
Advertisement

অন্য কোনও দলের সঙ্গে যোগাযোগের জল্পনা ওড়ালেন বিধায়ক (Mostafijur Rahaman)

পোস্টটি প্রকাশ্যে আসার পর তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল। কেউ কেউ মনে করেছিলেন, হয়তো অন্য কোনও দল বা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের ইঙ্গিত দিচ্ছেন সিপিএম বিধায়ক। যদিও সেই সম্ভাবনা সরাসরি খারিজ করেছেন মুস্তাফিজুর রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, অন্য কোনও দল বা গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের সঙ্গে তাঁর ওই পোস্টের কোনও সম্পর্ক নেই। তিনি এখনও সিপিএমের রাজ্য কমিটির সদস্য এবং বামফ্রন্টের বিধায়ক-সেই অবস্থানও স্পষ্ট করেছেন তিনি।

Advertisement
Advertisement

তবে দলের কিছু বিষয় বাইরে প্রকাশ্যে বলা প্রয়োজন বলেও মনে করেন মুস্তাফিজুর। তাঁর যুক্তি, ফেসবুক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। সেখানে দলের বাইরের মানুষও থাকেন। ফলে তাঁদের উদ্দেশে কিছু কথা প্রকাশ্যে বলার প্রয়োজন হতে পারে।অর্থাৎ সোশ্যাল মিডিয়ার রাজনৈতিক তর্কের চেয়ে মাটিতে সংগঠনকে শক্তিশালী করাকেই তিনি এখন বেশি গুরুত্ব দিতে চাইছেন।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/04/cm-suvendu-adhikari-171/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury