Agnimitra Paul Asansol Pollution
Bengal Liberty Desk:
ঠাণ্ডা ঘরে বসে নয়, মানুষের মননে ঢুকে তাঁদের সেবা করতে চান জননেত্রী অগ্নিমিত্রা পল(Agnimitra Paul Asansol Campaign)। নির্বাচনের প্রাক্কাল বলে নয়, প্রায় তিন মাস ধরে মানুষের সুবিধা অসুবিধার কথা শুনছেন তিনি।
এখন বর্তমান পরিস্থিতি বোঝাতে মানুষের দোরে পৌঁছে যাচ্ছেন অগ্নিমিত্রা পল(Agnimitra Paul Asansol Campaign)।

‘গো ব্যাক’ স্লোগান (Agnimitra Paul Asansol Campaign)
এতেই কী এবার গায়ের জ্বলন হচ্ছে তৃণমূলী ক্যাডারদের? প্রশ্ন অগ্নিমিত্রার। তাঁর কথায়, মানুষের কাছে পৌঁছে যাচ্ছি বলেই হয়তো তৃণমূলের গুণ্ডা বাহিনী আমাকে গো ব্যাক স্লোগান দিচ্ছে। আমাকে অপমান করছে, অপদস্ত করা হচ্ছে। কিন্তু অগ্নিমিত্রা ভয় পাওয়ার মানুষ নয়। আসলে তৃণমূল ছ্যাঁচড়া পার্টি। তাই ছ্যাঁচড়ামো তো করবেই বলে মন্তব্য অগ্নিমিত্রার(Agnimitra Paul Asansol Campaign)।
Agni Mitra Paul: বিস্ফোরক অগ্নিমিত্রা@paulagnimitra1 @SuvenduWB @BJP4India @BJP4Bengal #agnimitrapaul #BJP pic.twitter.com/QNnp6qWjLf
— Bengal Liberty (@bengalliberty1) February 13, 2026
রিপোর্ট কার্ডের চ্যালেঞ্জ (Agnimitra Paul Asansol Campaign)
মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা কী আদৌ জানেন আসানসোল দক্ষিণ বলে কোনও জায়গা আছে? পুরাতন এগারা বা নতুন এগারা বলে জায়গা আছে? ফলে আমি কোনও তৃণমূলের অসভ্য ক্যাডারদের হিসেব দেবো না বলে সাফ জানান অগ্নিমিত্রা পল(Agnimitra Paul)।
আরও পড়ুন – Rafale: ভারতীয় বায়ুসেনাতে আসতে চলেছে ১১৪টি নতুন রাফাল যুদ্ধবিমান
কিন্তু কী কাজ করছেন তিনি আসানসোলে? তিনি জানান, আগে পাড়ায় পাড়ায় ‘ দিদিভাই ‘ নামক কর্মসূচি আমরা করতাম। সেখানে প্রতি বুথে গিয়ে একটা জায়গায় টেবিল নিয়ে বসতাম। মানুষের সুবিধা অসুবিধা শুনি। এখন মানুষের বাড়ি যাচ্ছি। মানুষকে ১৫ বছরের অপশাসনের কথা তুলে ধরছি।
এমনকি, বিজেপি সরকার কী করবে ক্ষমতায় আসলে। সেই কথাও জানাচ্ছি। আমরা কাজ না করলে রিপোর্ট কার্ড মানুষ দেবে।

