Surendranath College
Bengal Liberty: রাজ্যে পালাবদল হতেই একের পর এক দুর্নীতি ক্রমশ প্রকাশ্য। এবার স্পটলাইটে এল সুরেন্দ্রনাথ কলেজ। শিক্ষা প্রতিষ্ঠানের অন্তরে ইউনিয়ন ঘর থেকে উদ্ধার হয়েছে ২টি ট্রলিব্যাগ ভর্তি, উঁইপোকা খাওয়া নোটের হদিশ (Surendranath College)। ছাদে যেতেই মিলেছে তৃণমূল নেতার ‘বেডরুমের’ । ঝাঁ চকচকে শোবার ঘরের আড়ালে চলত দেহ ব্যবসা জনিত কার্যকলাপ। আজ, বিকেলে সজল ঘোষ কলেজের ইউনিয়ন রুমে অভিযান চালাতেই গোপন কেচ্ছা ফাঁস হয়।
ইউনিয়ন রুম থেকে উদ্ধার অস্ত্র (Surendranath College)
শিক্ষা ব্যবস্থার বহুদিন আগেই শিরদাঁড়া ভেঙে দিয়েছিল প্রাক্তন রাজ্য সরকার। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে লুকনো ছিল প্রচুর ধারাল অস্ত্র। কালো প্লাস্টিক ব্যাগে মুড়ে রাখা ছিল। মুচিপাড়া থানার পুলিশ গিয়ে উদ্ধার করে। মিলেছে দু’টি ট্রলি বোঝাই উঁই ধরা টাকার বান্ডিল (Surendranath College)। শিক্ষাক্ষেত্র পরিণত হয়েছে নেশার আঁতুড়ঘর।
রাজ্যে সরকার বদল হতেই মুখোশ খুলছে একের পর এক দুর্নীতিমূলক কারবারের। সরকারের বদল ঘটেছে। তৃণমূলের শাসনে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শুধু ভিত নষ্ট হয়নি, শিক্ষার নামে কলেজের ভিতরে চলত দেহ ব্যবসামূলক কাজ। মূলত শিক্ষার নামে অপসংস্কৃতির মূলকেন্দ্র হল সুরেন্দ্রনাথ কলেজ।

ইউনিয়ন দাদার শোবার ঘর (Surendranath College)
কলেজের ছাদে যেতেই মিলেছে একটি ঝাঁ চকচকে ঘর, রাজকীয় আয়োজনে তৈরী। পাঁচতারা হোটেলের ঘরের মত দামী আসবাবপত্র রয়েছে সেই ঘরে। টিভি, এসি, বিছানা ইত্যাদি বহু জিনিস মিলেছে ঘর থেকে। মিলেছে স্পা করার সামগ্রী। কার্যত, এই ঘরেই চলত বিভিন্ন অশালীন মূলক কর্মকান্ড।
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য এই ছাত্ররা শিক্ষার নামে জমিদারিত্ব চালিয়েছে বিগত পনেরো বছর ধরে (Surendranath College)। পালা বদল না ঘটলে এত বড় সত্যি সামনে আসা দুষ্কর ছিল। শিক্ষার নামে রাজনীতি ও অপকর্ম সামনে আসতেই চোখ কপালে উঠেছে সুরেন্দ্রনাথ কলেজের প্রকৃত ছাত্রছাত্রীদের।

