ICC Election
Bengali Liberty, ২১ ফেব্রুয়ারি, কলকাতা:
আইসিসি (ICC) নির্বাচনকে(ICC Election) কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হলেন বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক। এই ঘটনায় শিক্ষক নিগ্রহের নজিরবিহীন অভিযোগে সরব হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক মহল।

অশান্তির সূত্রপাত(ICC Election)
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরেই এসএফআই (SFI) এবং ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (WTI)-এর মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটি প্রস্তুতি সভা শেষে সায়েন্স-আর্টস মোড়ের কাছে দুই পক্ষ প্রচারে নামলে বচসা শুরু হয়। অভিযোগ, প্রথম বর্ষের পড়ুয়াদের সক্রিয় অংশগ্রহণকে কেন্দ্র করেই এই বিবাদ দ্রুত হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়।

আক্রান্ত দুই অধ্যাপক(ICC Election)
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ছাত্রদের বিবাদ থামাতে এগিয়ে যান বাংলা বিভাগের অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ এবং ললিত মাধব। অভিযোগ, গোলমালের মধ্যে হঠাৎই এক বহিরাগত ছাত্র তাঁদের ওপর চড়াও হয়। ললিত মাধব প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেলেও রাজ্যেশ্বর সিংহের আঘাত গুরুতর। তাঁর চোখে ঘুষি মারা হয়েছে এবং চশমার কাচ ভেঙে নাকে চোট লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এছাড়াও দুই পক্ষের অন্তত ৬ জন পড়ুয়া জখম হয়েছে বলে খবর। অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ জানিয়েছেন, দুই ছাত্র সংগঠনের মধ্যে তর্কাতর্কি চলছিল। সেই সময় পরিস্থিতি সামাল দিতে এগিয়ে গেলে আচমকাই বাইরের এক ব্যক্তি তাঁকে আঘাত করেন বলে অভিযোগ। পরে ছাত্ররাই তাঁকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতালে পাঠায়।

পাল্টা অভিযোগ(ICC Election)
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, অভ্যন্তরীণ অভিযোগ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই অশান্তি বাড়ছিল। ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (WTI) এবং Students’ Federation of India (এসএফআই)-এর মধ্যে প্রচার ঘিরে মতবিরোধ তৈরি হয়।
এসএফআইয়ের অভিযোগ, প্রথম বর্ষের পড়ুয়াদের নির্বাচনী প্রচার নিয়ে তাঁদের কর্মীদের হুমকি দেওয়া হয়েছিল। সেই উত্তেজনার জেরেই সংঘর্ষের সূত্রপাত। যদিও ডব্লিউটিআইয়ের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
CPIM এর স্টেট কমিটটির মিটিংয়ের পর কী বললেন শতরূপ ঘোষ? | West Bengal News | Bengal Liberty#CPIM #cpimwestbengal #westbengalnews #election2026 #bengalliberty@cpimspeak @CPIMWestBengal @bengalliberty pic.twitter.com/aDEVhybM0w
— Bengal Liberty (@bengalliberty1) February 20, 2026
কর্তৃপক্ষের প্রতিক্রিয়া(ICC Election)
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, “শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের স্বার্থে এগিয়ে গিয়েছিলেন, তাঁদের আক্রান্ত হওয়া অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক।” বিশ্ববিদ্যালয়ের ডিন ও প্রবীণ শিক্ষকদের মতে, গত এক দশকে যাদবপুরে এভাবে শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটেনি, যা ছাত্র-শিক্ষক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
ক্যাম্পাসে নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দ্রুত পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহলে। আইসিসি নির্বাচন ঘিরে তৈরি হওয়া এই অস্থিরতা কবে কাটবে, এখন সেই দিকেই নজর বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ের।
