Pratikur Rahman Join TMC
Bengal Liberty, Kolkata:
দীর্ঘ রাজনৈতিক লড়াই আর একরাশ অভিমান নিয়ে অবশেষে বাম রাজনীতির মাটিতে বড় হওয়া লড়াকু নেতা প্রতীক-উর রহমান (Pratikur Rahman Join TMC) হাতে তুলে নিলেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা। দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে, সংগ্রামের পথ ছেড়ে কি তবে ক্ষমতার ছায়াতেই আশ্রয় নিলেন শেষ পর্যন্ত? আমতলায় তৃণমূল কার্যালয়ে আজ, শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রতীক-উর রহমান। জল্পনা আগেই তৈরি হয়েছিল, এই দিনই মিটিং শেষে তৃণমূলের দলীয় পতাকা প্রতীক-উর রহমানের হাতে তুলে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে বাস্তব হল সমস্ত জল্পনা। তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করলেন প্রতীক-উর রহমান। দলের অন্দরে রেখে গেলেন একরাশ অভিমান আর হতাশা।

লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন
সিপিএমের তরফে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলের তরফে বেশ কয়েকজন তরুণ মুখকে প্রার্থী করা হয়েছিল। প্রতিকূর রহমানও লোকসভা নির্বাচনে দলের টিকিট পেয়েছিলেন। এমনকি লোকসভা নির্বাচনে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও লড়েছিলেন এবং নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। আজ সেই লড়াকু প্রতিকূর রহমান তৃণমূলের অন্দরেই প্রবেশ করলেন।

ফিরে দেখা ফেলে আসা অতীত
কলেজ জীবন থেকেই বাম রাজনীতির মাটিতে বড় হওয়া প্রতীক-উর রহমান, লাল পতাকা হাতে সংগ্রামের সেই দিনগুলোতেই তৈরি হয়েছিল তাঁর রাজনৈতিক পরিচয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে ধারালো আক্রমণ আর সংগঠন গড়ার দক্ষতায় জেলাজুড়ে তিনি হয়ে উঠেছিলেন পরিচিত এক মুখ। এমনকি অনেকেই বলতেন, মাঠে-ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানানোর দায়িত্বও যেন তাঁর কাঁধেই ছিল। লাল পতাকা হাতে যাঁকে দেখতে সবাই অভ্যস্ত, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মার্কসবাদী) সেই কর্মী প্রতীক-উরকে ঘিরে ছিল সংগ্রামের গল্প, আবেগ আর আদর্শের স্মৃতি।
CPIM এর স্টেট কমিটটির মিটিংয়ের পর কী বললেন শতরূপ ঘোষ? | West Bengal News | Bengal Liberty#CPIM #cpimwestbengal #westbengalnews #election2026 #bengalliberty@cpimspeak @CPIMWestBengal @bengalliberty pic.twitter.com/aDEVhybM0w
— Bengal Liberty (@bengalliberty1) February 20, 2026
তাই আজ তাঁর পথবদলের খবর শুনে অনেকের মনে প্রশ্ন- সময়ের স্রোতে কি বদলে গেল সেই লড়াইয়ের প্রতীক, নাকি নতুন কোনও অধ্যায়ের শুরু?
