TMC vs CPM political clash
TMC vs CPM political clash

TMC vs CPM political clash: তৃণমূলে যোগ দিতেই বহিষ্কৃত প্রতীক-উর, অভিষেকের সুরে সিপিএমকে তীব্র আক্রমণ

Bengal Liberty, Kolkata:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রাক্কালে বড়সড় ভাঙন বাম শিবিরে ( (TMC vs CPM political clash))। সিপিআইএম-এর রাজ্য কমিটির সদস্য তথা গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী প্রতীক-উর রহমান (Pratikur Rahman) দল থেকে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (CPIM State Secretary Muhammad Salim) কাছে ইস্তফা পত্র দিয়েছিলেন। অবশেষে তৃণমূলে যোগদানের পরমুহুর্তেই দল তাঁকে দল থেকে বহিস্কার করে সিপিএম। আজ, শনিবার আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দলীয় পতাকা তুলে দেন সদ্য সিপিএম থেকে আসা প্রতীক-উর রহমানের হাতে (TMC vs CPM political clash)।

TMC vs CPM political clash
TMC vs CPM political clash

 

রাস্তায় দাঁড়িয়ে যোগদান (TMC vs CPM political clash)

আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ডায়মন্ড হারবারের সাংসদের কার্যালয়ের সামনে রাস্তাতেই আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন প্রতীক-উর। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। ঘটনাচক্রে, গত লোকসভা নির্বাচনে এই অভিষেকের বিরুদ্ধেই সিপিএম প্রার্থী হিসেবে লড়েছিলেন প্রতীক-উর। এই প্রথম রাস্তায় দাঁড়িয়ে কোনও নেতা তৃণমূলে যোগদান করলেন। তৃণমূলে যোগদান প্রসঙ্গে অভিষেক বলেন, ‘”প্রতীক-উর পথ দেখাল, সিপিএম যেন পথে নামে!” অপরদিকে প্রতীক-উরের কথায়, “এই রাস্তাতে যোগদান করে আসলে রাস্তা দেখানো হল।”

 

 

TMC vs CPM political clash
TMC vs CPM political clash

 

একযোগে সিপিএমকে আক্রমণ (TMC vs CPM political clash)

বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক-উর রহমান, দু’জনেই একযোগে আক্রমণ শানিয়েছেন সিপিআই(এম)-এর বিরুদ্ধে। অভিষেকের দাবি, প্রতীক-উরকে ঘিরে ডিল তত্ত্ব ছড়ানো হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। তাঁর কথায়, প্রতীক-উর নিজেই জানিয়েছেন,দল টিকিট দিলেও তিনি তা নেবেন না, বরং সংগঠনের কাজ করতেই তৃণমূলে এসেছেন। দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত একজন কর্মীকে না জেনেই ‘বেইমান’ বলে চিহ্নিত করার প্রবণতারও সমালোচনা করেন তিনি। এ প্রসঙ্গে সিপিএমের রাজ্য নেতৃত্ব, বিশেষত মহম্মদ সেলিমকে কটাক্ষ করতেও ছাড়েননি অভিষেক।

TMC vs CPM political clash
TMC vs CPM political clash

 

তীব্র সমালোচনা অভিষেকের (TMC vs CPM political clash)

একই সঙ্গে সিপিএমের আদর্শ ও রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, বিভিন্ন ইস্যুতে বামেদের অবস্থান দ্বিচারিতার পরিচয় দিচ্ছে। কেরলে ক্ষমতায় থেকেও যে বিষয়গুলিতে তারা প্রতিবাদ করছে না, বাংলায় সেই ইস্যুতেই রাজনৈতিক বক্তব্য রাখছে, এই অভিযোগও তোলেন তৃণমূল নেতা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ‘ভিক্ষা’ বলে সমালোচনা করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রান্তিক মানুষের জন্য সরকারি সহায়তাকে খাটো করে দেখা বাম রাজনীতির অবস্থানকে প্রশ্নের মুখে ফেলছে। পাশাপাশি অতীতের বাম শাসনের আর্থিক নীতির সমালোচনা করেও তিনি দাবি করেন, দীর্ঘ ক্ষমতাকালেও সাধারণ মানুষের জন্য সরাসরি সহায়তা প্রকল্প চালু করা হয়নি।

এই বিতর্কের মধ্যেই বাম শিবিরে ভাঙনের উদাহরণ হিসেবে অভিষেক তুলে ধরেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কানহাইয়া কুমারের দলত্যাগের ঘটনাও। তাঁর অভিযোগ, বর্তমান নেতৃত্বের সময়েই সিপিএমের ভোটভিত্তি উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে দল। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বিজেপি বিরোধিতার প্রশ্নে সিপিএমের অবস্থানও অস্পষ্ট। অভিষেকের কথায়, “যাদের অঙ্গুলিহেলনে ৩৫ শতাংশ ভোট বিজেপিতে গিয়েছে, তারা ধোয়া তুলসিপাতা! তারা যবে থেকে দল চালাচ্ছে, সিপিএমের ৪০ শতাংশ ভোট ৪-৫ শতাংশে নেমে গেল ২০১৯ সালে?”

TMC vs CPM political clash
TMC vs CPM political clash

 

প্রতীক-উরের বক্তব্য (TMC vs CPM political clash)

অন্যদিকে, প্রতীক-উর জানান, দলে ‘দমবন্ধ পরিস্থিতির’ কারণেই তিনি দীর্ঘদিন অসন্তুষ্ট ছিলেন। তাঁর দাবি, একাধিকবার নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সাড়া মেলেনি। অতীতে সূর্যকান্ত মিশ্রর সময়ে দলে মত প্রকাশ ও প্রশ্ন তোলার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

 

তাঁর অভিযোগ, বর্তমান নেতৃত্বের অধীনে সেই সংস্কৃতি বদলে গিয়ে এক ধরনের ‘কর্পোরেট ধাঁচের’ রাজনীতি তৈরি হয়েছে। এমনকি রাজ্য সম্পাদক সেলিমকে “সো কল্ড ফাদার” বলে কটাক্ষ করে তিনি কঠোর ভাষায় সমালোচনাও করেন।

আরও পড়ুন:

Pratikur Rahman Join TMC: অভিষেকের হাতেই প্রতীক-উর রহমানের তৃণমূলে অভিষেক সম্পন্ন

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury