West Bengal Weather 11 March
West Bengal Weather 11 March

বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! চড়ছে তাপমাত্রার পারদ, (West Bengal weather forecast) ভিজতে পারে কোন কোন জেলা?

Bengal Liberty Desk, ২২ ফেব্রুয়ারি, কলকাতা: আজ, রবিবার সকালে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। তবে অপরদিকে বঙ্গোপসাগরে ফের মাথা চাড়া দিচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার জেরেই আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal weather forecast)।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)

West Bengal weather forecast
West Bengal weather forecast

আজ, রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকলেও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা স্পষ্ট। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের অস্বস্তি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে আজ বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে (West Bengal weather forecast)।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কায় বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে (West Bengal weather forecast)।

আরও পড়ুন (West Bengal weather forecast)-

বঙ্গে বসন্তের মেজাজ, পারদ চড়ছে শহর কলকাতায় (West Bengal weather forecast), আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

বসন্তের দাপটে ফিকে হচ্ছে শীত, চড়ছে পারদ (West Bengal weather forecast), আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? জেনে নিন

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-

West Bengal weather forecast
West Bengal weather forecast

উত্তরবঙ্গেও তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরদুয়ারে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও আগামী সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal weather forecast)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury