West Bengal weather forecast
West Bengal weather forecast

বসন্তের দাপটে ফিকে হচ্ছে শীত, চড়ছে পারদ (West Bengal weather forecast), আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া? জেনে নিন

Bengal Liberty Desk, ২০ ফেব্রুয়ারি, কলকাতা: বাংলা থেকে বিদায় নিচ্ছে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়তে পারে। সকালের দিকে হালকা শিরশিরানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে, যা জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনী বার্তা (West Bengal weather forecast)।

কী জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal weather forecast)?

বসন্তেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস? হাওয়া অফিস সূত্রে খবর, সাগরে ঘূর্ণাবর্তের জেরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়তে পারে এ রাজ্যের জেলাগুলিতে। পরপর একাধিক নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে (West Bengal weather forecast)।

হাওয়া অফিস জানাচ্ছে, নিরক্ষীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গতকাল, বৃহস্পতিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা থেকেই নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে, যার হালকা প্রভাব পড়তে পারে রাজ্যে। রাজ্যের বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে (West Bengal weather forecast)।

কলকাতার আবহাওয়া (West Bengal weather forecast)

West Bengal weather forecast
West Bengal weather forecast

শহর কলকাতায় আজ আকাশ প্রধানত পরিষ্কার ও রোদঝলমলে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় আবহাওয়া শুষ্ক থাকবে, তবে বিকেলের দিকে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আগামী কয়েক দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। গতকাল, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস (West Bengal weather forecast)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)

হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরের মতো জেলাগুলিতে আজ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়লে দৃশ্যমানতা স্বাভাবিক হবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে—যেমন পুরুলিয়া ও বাঁকুড়ায়—তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৩০ ডিগ্রি ছাড়িয়ে গেছে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি (West Bengal weather forecast)।

আরও পড়ুন (West Bengal weather forecast)-

শীত কার্যত ‘শীতঘুমে’, দুয়ারে কড়া নাড়ছে গ্রীষ্ম, (Weather news today) সময়ের আগেই তার উপস্থিতির আভাস স্পষ্ট

বঙ্গে বিদায়ঘণ্টা বাজছে শীতের, চড়ছে পারদ, (West Bengal weather forecast) আজ কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

উত্তরবঙ্গের আবহাওয়া (West Bengal weather forecast)-

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পার্বত্য এলাকাগুলিতে ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সমতলের জেলাগুলিতেও ভোরের দিকে কুয়াশা থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে (West Bengal weather forecast)।

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury