Weather news today
Weather news today

শীত কার্যত ‘শীতঘুমে’, দুয়ারে কড়া নাড়ছে গ্রীষ্ম, (Weather news today) সময়ের আগেই তার উপস্থিতির আভাস স্পষ্ট

Bengal Liberty: ফেব্রুয়ারির শেষ লগ্নে দাঁড়িয়ে শীত যেন ধীরে ধীরে বিদায়ের সুর তুলছে, আর গরম তার আগমনী বার্তা শোনাতে শুরু করেছে। দক্ষিণবঙ্গে এখন বসন্তের আবহ থাকলেও তাপমাত্রার ঊর্ধ্বগতি ইঙ্গিত দিচ্ছে আসন্ন গ্রীষ্মের। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় ও পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে এখনও টিকে আছে শীতের হালকা ছোঁয়া (Weather news today)।

আজকের আবহাওয়া (Weather news today)

বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। সকালে কুয়াশার দাপট দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। এরপর পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে পৌঁছবে। ১৫ ডিগ্রির নীচে নামার আর সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 Kolkata Weather (Weather news today)
Kolkata Weather (Weather news today)

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে গরমের ইঙ্গিত আরও স্পষ্ট। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সপ্তাহান্তে কিংবা নতুন সপ্তাহের শুরুতেই সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রাও ২১ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। ফেব্রুয়ারির মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে।

বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন ২৬ শতাংশ এবং সর্বোচ্চ ৮৪ শতাংশ। আর্দ্রতা কমে যাওয়ায় ত্বকে টান পড়ার অনুভূতিও বাড়ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় এখনও শীতের প্রভাব স্পষ্ট। বিশেষ করে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ এখনও এককের ঘরে ঘোরাফেরা করছে। বাকি জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে রয়েছে। যদিও আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে খুব শিগগিরই তাপমাত্রা সেখানেও ঊর্ধ্বমুখী হবে বলে পূর্বাভাস। তবে নতুন করে পারদ পতনের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

[embedyt] https://www.youtube.com/watch?v=2Yw8DpZ3kiE[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury