Salim Khan health update
Bengal Liberty, Kolkata:
বলিউডে উদ্বেগের ছায়া (Salim Khan health update)। বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হন হাসপাতালে। সোমবার সকালে শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে দ্রুত মুম্বইয়ের Lilavati Hospital and Research Centre-এ নিয়ে যাওয়া হয়। তবে জানা যাচ্ছে বর্তমানে তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন।
সতর্কতায় ভেন্টিলেটর সাপোর্ট Salim Khan health update
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৯০ বছর বয়সী এই প্রবীণ শিল্পীর মস্তিষ্কে সামান্য রক্তক্ষরণ (মাইনর ব্রেন হেমারেজ) হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা চলছে।
স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বলিউডে Salim Khan health update
হিন্দি সিনেমার স্বর্ণযুগে একের পর এক স্মরণীয় ছবির চিত্রনাট্য লিখে নিজের স্বাক্ষর রেখেছেন সেলিম খান। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন অনুরাগী মহল। উল্লেখ্য, তিনি বলিউড তারকা সালমানখানের বাবা। পরিবারের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, চিকিৎসকরা আশাবাদী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছেন।
এই মুহূর্তে প্রবীণ চিত্রনাট্যকারের শারীরিক অবস্থার উপর নজর রেখেই পরবর্তী আপডেটের অপেক্ষায় পরিবার ও অনুরাগীরা। তবে তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় সামিল বলিউড।
