Kolkata Metro
Bengal Liberty:
শহরবাসীর যাতায়াত আরও সহজ করতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো। আগামী ২৭ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্লু লাইন ও গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। নতুন সময়সূচি অনুযায়ী সপ্তাহের কর্মদিবস এবং শনিবার ভোর ৬টা থেকেই চলবে মেট্রো। একইসঙ্গে রাতের শেষ মেট্রোর সময়ও বাড়িয়ে করা হয়েছে ১০টা ৩০ মিনিট।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ট্রেনের সংখ্যা ২৬০ থেকে বেড়ে ২৭২, শনিবার ২৪৬ থেকে ২৫৮ এবং রবিবার ১৫২ থেকে ১৫৮ হবে।
ভোর ৬টা থেকেই মিলবে ট্রেন Kolkata Metro

অন্যদিকে, গ্রিন লাইনে সোমবার থেকে শুক্রবার ২২৮-এর বদলে ২৩৬, শনিবার ২০৪-এর বদলে ২১২ এবং রবিবার ১০৮-এর বদলে ১১১টি মেট্রো চলবে।
এছাড়া, রবিবার ব্লু ও গ্রিন—দুই লাইনেই সকাল ৯টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে।
বাড়ল মেট্রোর সংখ্যা Kolkata Metro

মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের সুবিধা বাড়ানো, কর্মজীবী মানুষের জন্য আরও ভোরে সংযোগ নিশ্চিত করা এবং যাত্রী চাহিদা মেটাতেই এই পদক্ষেপ। আপাতত পরীক্ষামূলকভাবে নতুন সময়সূচি চালু হলেও যাত্রীদের সাড়া ও পরিষেবার পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বও বারবার দাবি করেছে যে রাজ্যে মেট্রো রেল নেটওয়ার্ক আরও সম্প্রসারণ, নতুন রুট এবং উন্নত গণপরিবহণ গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রের উদ্যোগ আগামী দিনে আরও জোরদার হবে।
আরও পড়ুনঃ কলকাতায় ট্যাক্সি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! এসটিএফের জালে চালক

