Kolkata Metro
Kolkata Metro

২৩ ও ২৪ নভেম্বর অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো রেল

Bengal Liberty : গুরু নানকজীর গুরু পর্ব উপলক্ষে, কলকাতা মেট্রো রেল ২৩ এবং ২৪ নভেম্বর ব্লু লাইনে রাত ১০-৩০ মিনিটের পরেও এক জোড়া অতিরিক্ত পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুযায়ী, শহীদ ক্ষুদিরাম এবং দমদম স্টেশন থেকে এই অতিরিক্ত মেট্রো পরিষেবাগুলি রাত ১০-৫০ মিনিটে ছাড়বে। গুরু নানক জয়ন্তী একটি ছুটির দিন হওয়ায়, মেট্রো রেলের ব্লু লাইনে ২৫৪টি পরিষেবা (১২৭টি আপ + ১২৭টি ডাউন) চালানো হবে (রাতে এক জোড়া অতিরিক্ত পরিষেবা সহ)।

প্রথম মেট্রো পরিষেবাগুলির সময়ে কোনও পরিবর্তন হবে না। গ্রিন লাইনে ২১২টি পরিষেবা (১০৬টি আপ + ১০৬টি ডাউন) পরিচালিত হবে। প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। ইয়েলো লাইনে ৯২টি পরিষেবা (৪৬টি আপ + ৪৬টি ডাউন) পরিচালিত হবে। প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। ২৪ নভেম্বর পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে স্বাভাবিক মেট্রো পরিষেবা মিলবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।