Bengal Liberty : নবদ্বীপ ধামে ‘রাস পূর্ণিমা মেলা’ উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে, পূর্ব রেলের হাওড়া ডিভিশন ২৪ ও ২৫ নভেম্বর ব্যান্ডেল ও কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে। এই ট্রেনটি যাত্রাপথের প্রতিটি স্টেশনে থামবে। ‘আপ’ ইএমইউ স্পেশাল ট্রেনটি দুপুর ২টোয় ব্যান্ডেল থেকে ছেড়ে বিকেল ৪-১০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে এবং ‘ডাউন’ ইএমইউ স্পেশাল ট্রেনটি সন্ধ্যা ৬-২০ মিনিটে কাটোয়া থেকে ছেড়ে রাত ৮-৩০ মিনিটে ব্যান্ডেলে পৌঁছবে। এই স্পেশাল ট্রেন পরিষেবার উদ্দেশ্য হল নবদ্বীপ ধামের উৎসবে অংশগ্রহণকারী ভক্ত ও দর্শনার্থীদের যাতায়াত সহজতর করা। রাস পূর্ণিমা মেলায় যাওয়ার পথে ঝামেলামুক্ত ও আনন্দদায়ক ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেন পরিষেবাটি গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।

ব্যান্ডেল ও কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালাবে হাওড়া ডিভিশন
পুষ্পক ভট্টাচার্য
পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।

