Supreme court
Bengal Lebarty:
রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ সংক্রান্ত মামলায় আগামীকাল, ২৩ জুলাই, সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানি আর হচ্ছে না। বুধবার রাতে সুপ্রিম কোর্টের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএ মামলার শুনানির জন্য গঠিত বিশেষ বেঞ্চ বাতিল করা হয়েছে।
Supreme Court

আগামী বৃহস্পতিবার দুপুর ২টোয় বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তবে সুপ্রিম কোর্টের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই বিশেষ বেঞ্চ আর বসবে না। পরিবর্তে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের নিয়মিত বেঞ্চ কোর্ট নম্বর ৭-এ সারাদিন বসবে।

বেঞ্চ পুনর্গঠনের জেরে স্থগিত ডিএ মামলাSupreme Court
এদিকে, কোর্ট নম্বর ১২-এ বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বিশেষ বেঞ্চও বাতিল করা হয়েছে। সেখানে সারাদিন বসবেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি শ্রী চন্দ্রশেখরের নিয়মিত বেঞ্চ।
উল্লেখ্য, ডিএ মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই রিপোর্টের ভিত্তিতেই বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে বিশেষ বেঞ্চ বাতিল হওয়ায় ডিএ মামলার শুনানি আপাতত স্থগিত থাকল। এখন কবে নতুন করে শুনানির দিন ধার্য হয়, সেদিকেই নজর রাজ্যের সরকারি কর্মচারীদের।

আরও পড়ুনঃ সংসদের বাইরে কল্যাণ-শমীক সাক্ষাৎ! পাশে ছিলেন মহুয়া

