Kalyan Banerjee
Kalyan Banerjee

Kalyan Banerjee: সংসদের বাইরে কল্যাণ-শমীক সাক্ষাৎ! পাশে ছিলেন মহুয়া

Bengal Liberty

গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বুধবার লোকসভার বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হলো এই তৃণমূল সাংসদকে। তবে এরপরই সংসদের বাইরে দেখা গেল এক বিরল দৃশ্য—বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে হাত মেলাতে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সে সময় পাশে উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র।

Kalyan Banerjee
Kalyan Banerjee

করমর্দনে শমীক কল্যাণ

বুধবার সংসদের বাইরে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের সঙ্গে করমর্দন করতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ঠিক সেই সময়েই সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যতম সাংসদ মহুয়া মৈত্রও। মুহূর্তটি ক্যামেরাবন্দি হতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। উভয় পক্ষের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা চলছিল, তা স্পষ্ট নয়। তবে দুই বিরোধী শিবিরের হেভিওয়েট নেতাদের এভাবে করমর্দন ও কুশল বিনিময় করতে দেখে তৈরি হয়েছে জল্পনা। কিছুক্ষণের মধ্যেই সেই আলোচনায় যোগ দেন মহুয়া মৈত্র।

Advertisement
Advertisement

পরবর্তীকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “গতকাল (বক্তাদের) তালিকায় মহুয়ার নাম ছিল না। আমি কুণালকে বলেছিলাম—মহুয়াকে বলতে দেওয়া হোক, ও যথেষ্ট পরিশ্রম করছে। কিন্তু কুণাল জানায়, দিদির অনুমতি ছাড়া কাউকে বলতে দেওয়া যাবে না।”

 

Advertisement
Advertisement

বলা বাহুল্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে। বুধবার সাসপেন্ড হওয়ার পর সংসদের বাইরে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের সঙ্গে তাঁর এই সাক্ষাৎ সেই জল্পনার আগুনে নতুন করে ঘি ঢালল।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury