Kaylee Hottle
Kaylee Hottle

Kaylee Hottle: পথদুর্ঘটনায় মৃত ‘গডজ়িলা’ খ্যাত তরুণী অভিনেত্রী কেলি হটল

Bengal Liberty: ভয়ংকর পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো হলিউডের জনপ্রিয় তরুণী অভিনেত্রী কেলি হটলের (Kaylee Hottle)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১৮ বছর। ‘গডজিলা ভার্সেস কং’ এবং ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ ছবিতে ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।

Advertisement
Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আমেরিকার মেরিল্যান্ডে অতিরিক্ত গতিতে চলা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কালভার্টে সজোরে ধাক্কা মারে। ওই গাড়ির যাত্রী ছিলেন জন্ম থেকেই শ্রবণপ্রতিবন্ধী অভিনেত্রী কেলি। দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। অল্পের জন্য গাড়ির চালক বেঁচে গেলেও এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ হলিউড সহ গোটা বিনোদন জগৎ।

আরও পড়ুনঃ খ্রিস্টান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাল প্রেস মিট ‘বেঙ্গল ক্রিশ্চিয়ান কাউন্সিল’-এর

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury