Nana Patekar
Nana Patekar death

নানা পাটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা, তদন্তে গোয়া পুলিশ

পুলিশের তথ্য অনুযায়ী, নানা পাটেকরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই ঘটনার বিস্তারিত তদন্তের প্রয়োজন দেখা দেয়। সাব-ইনস্পেক্টর (এসআই) নীতিন নায়েকের নেতৃত্বে তদন্ত শুরু করেছে গোয়া পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, হৃদরোগের কারণেই অভিনেতার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয় পুলিশ। মৃত্যুর আসল কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।

নানার ঘনিষ্ঠদের দাবি, অভিনেতা আগেই পুনের ফার্ম হাউসে নিজের শেষকৃত্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই ইচ্ছা মেনেই গোয়া থেকে তাঁর মরদেহ পুনেতে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার গভীর রাতে সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। প্রিয় অভিনেতাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন কয়েক হাজার অনুরাগী।

মরদেহ পৌঁছনোর সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার এবং কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে ও মুরলীধর মোহল-সহ অন্যান্যরা। শেষকৃত্যে যোগ দেন নাম ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা তথা অভিনেতা মকরন্দ অনাসপুরে-সহ আরও অনেকে। ভারতীয় ক্রিকেটার কেদার যাদবও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ভোরে নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বলিউডে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা শোকপ্রকাশ করেন। তবে মৃত্যুর কারণ নিয়ে এখনও তদন্ত চলছে। পুলিশি তদন্তের পরই এ বিষয়ে আরও স্পষ্ট তথ্য জানা যেতে পারে।

Deepshika Mondal
Deepshika Mondal

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।