Rajpal Yadav out on Bail
Bengal liberty desk, কলকাতা : ৯ কোটি টাকার ঋণ শোধ না করতে পারার মামলায় বড় বিপাকে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। চেক বাউন্স সংক্রান্ত এই মামলায় ১২ দিন দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। অবশেষে ভাইঝির বিয়েতে যোগ দেওয়ার জন্য আদালতের কাছ থেকে অন্তর্বর্তী জামিন পেয়ে মঙ্গলবার মুক্তি পেয়েছেন অভিনেতা।
Partha Chatterjee জেলে কেমন ছিলেন
আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন: https://t.co/rVMZPgJGVe
বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে: https://t.co/MaF8Cdhhgk@SuvenduWB @MamataOfficial @BJP4Bengal @AITCofficial @bengalliberty #parthachatterjee #BJP #tmc pic.twitter.com/0lhIfKa0Xk— Bengal Liberty (@bengalliberty1) February 19, 2026
জেল থেকে ছাড়া পেয়েই রাজপাল সোজা চলে যান শাহজাহানপুরে নিজের গ্রামের বাড়িতে। বৃহস্পতিবার ছিল তাঁর আদরের ভাইঝির বিয়ে। ধুতি-কুর্তা পরে বিয়ের আসরে একদম ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে। সলমন খানের জনপ্রিয় গান ‘তেরি চুনারিয়া’-র তালে রাজপালের সেই চেনা ঢঙের নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। পাশে স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিনের মানসিক চাপ ভুলে উৎসবে মাতলেন অভিনেতা।

আদালত ও ভক্তদের ধন্যবাদ (Rajpal Yadav out on Bail)
জেল থেকে বেরিয়েই রাজপাল আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, “গত ৩০ বছর ধরে বলিউড এবং দেশের মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছে, তা ভোলার নয়।” আদালতের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং আগামী ১৮ই মার্চ মামলার পরবর্তী শুনানিতেও তিনি সশরীরে হাজির থাকবেন বলে জানিয়েছেন।
মামলার প্রেক্ষাপট (Rajpal Yadav out on Bail)
প্রসঙ্গত, রাজপাল যাদবের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মোট সাতটি চেকে সই করেছিলেন, যার প্রতিটিই বাউন্স হয়। এই কারণে তাঁকে কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানা করা হয়েছিল। আপাতত বিয়ের ক’দিন পরিবারের সাথে কাটিয়ে আবার আইনি লড়াইয়ে নামবেন অভিনেতা।
