NEET Paper Leak
Bengal Liberty
নিট (NEET) প্রশ্নফাঁস(NEET Paper Leak) কাণ্ডে সংসদে আলোচনার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। বুধবার সংসদের সমস্ত দলের নেতাদের সঙ্গে কথা বলে আলোচনার দিন ও সময় চূড়ান্ত করার জন্য স্পিকার ওম বিড়লাকে অনুরোধ জানান কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

অনশন ভাঙতে নতুন শর্ত সোনম ওয়াংচুকের(NEET Paper Leak)
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ইতিমধ্যেই আন্দোলন শুরু করেছে বিভিন্ন সংগঠন। সেই আন্দোলনে সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলিও। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে সোমবারের সংসদ অভিযানকে কেন্দ্র করে দিল্লিতে তীব্র উত্তেজনা ছড়ায়। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ ও ধরনায় বসার অভিযোগে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মীকে আটক করে দিল্লি পুলিশ। ফলে রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্রের খবর(NEET Paper Leak)
বিরোধীরা সম্মতি দিলে বৃহস্পতিবার থেকেই সংসদে এই বিষয়ে আলোচনা শুরু হতে পারে। কিরেন রিজিজু বলেন, “আলোচনার সময় বিরোধীরা তাঁদের বক্তব্য রাখার পূর্ণ সুযোগ পাবেন, কাউকেই বাধা দেওয়া হবে না। কিন্তু আলোচনার আগেই যদি একের পর এক শর্ত চাপানো হতে থাকে, তবে বুঝতে হবে তারা আসলে আলোচনাই চায় না। নিট প্রশ্নফাঁস নিয়ে আমরা খোলামনে আলোচনা করতে প্রস্তুত।”অন্যদিকে, অনশন প্রত্যাহারে সম্মত হয়েছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে তিনি একটি নতুন শর্ত রেখেছেন। তাঁর দাবি, আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে কেন্দ্রকে দিতে হবে কোনরকম শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা। এই মর্মে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন বলে জানা গেছে।


