Bishnu Prasad Sharma joins TMC
Bengal Liberty, Kolkata: সামনেই বিধানসভা নির্বাচন (Assembly elections 2026)। তার আগেই শুরু দলবদলের খেলা। ভোটের মুখে বাংলার রাজনীতিতে এই ঘটনা অবশ্য চেনা পরিচিত। এবার উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার বিজেপি ছেড়ে শাসকদলে যোগদান ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এই যোগদানকে ঘিরে তৃণমূলের রাজ্য জুড়ে প্রচারের ঝড় শুরু হয়েছে।

বিষ্ণু প্রসাদ শর্মার তৃণমূলে যোগদান (Bishnu Prasad Sharma joins TMC)
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের দুই নেতা যথাক্রমে, শশী পাঁজা এবং ব্রাত্য বসু। তারপর থেকেই এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।
বিষ্ণু প্রসাদ শর্মার বক্তব্য (Bishnu Prasad Sharma joins TMC)
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণু প্রসাদ শর্মা বলেন, “ধর্ম একটাই—মানবতা। এখানে আমাকে ধর্মের রাজনীতি করতে হচ্ছিল, স্লোগান দিতে হচ্ছিল। গোটা দেশে নৈরাজ্যের রাজনীতি চলছে।” একইসঙ্গে তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসাও করেন। নিজের দলবদলকে যুক্তি দিয়ে বিধায়ক বলেন, মানুষের ভোটের প্রতি সম্মান দেখিয়েই তিনি বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বক্তব্য, “বিধানসভা শেষ হওয়ার পরই বলেছিলাম আমি মুক্ত পাখি। আপনাদের ভাবাবেগে আঘাত করিনি। উন্নয়নের জন্য আমাকে তৃণমূলে যেতে হবে বুঝেছিলাম। কেন্দ্র টাকা পাঠাত না।” পাশাপাশি তিনি এসআইআর নিয়েও আপত্তি জানান এবং দাবি করেন, পাহাড়ের বহু মানুষ এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন।
Partha Chatterjee কোনটা তে বিশ্বাসী ভাতা না কর্ম সংস্থান?
আরো বিস্তারিত জানতে লিংকে ক্লিক করে পুরো ভিডিওটি দেখুন: https://t.co/rVMZPgJGVe
বিস্তারিত পড়ুন লিংকে ক্লিক করে: https://t.co/MaF8Cdhhgk@MamataOfficial @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @BJP4India #parthachaterjee pic.twitter.com/YYkDsPFTjs— Bengal Liberty (@bengalliberty1) February 19, 2026
অপরদিকে, তৃণমূলের দাবি, বিষ্ণু প্রসাদ দীর্ঘদিন ধরেই বিজেপিতে অস্বস্তি বোধ করছিলেন। শশী পাঁজার কথায়, বিধানসভায় বিজেপি ওয়াকআউট করলেও বিষ্ণু প্রসাদ প্রায়শই নিজের আসনে বসে থাকতেন।

এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দল (Bishnu Prasad Sharma joins TMC)
তবে বিজেপির তরফে এই যোগদানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিরোধী দল। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই ঘটনাকে কটাক্ষ করে বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিষ্ণু প্রসাদ সাতটি বিধানসভা মিলিয়ে মাত্র সাত হাজার ভোট পেয়েছিলেন। তাঁর কথায়, “তৃণমূল কংগ্রেসের হয়তো সেটা জানা ছিল না। কে কাকে নিয়ে ডুববে সেটা আমি বলতে পারব না।”
