Mahua Moitra
Bengal Liberty:
ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে অন্তর্বর্তী স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে আগামী অক্টোবর মাস পর্যন্ত আইনি রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আগামী ১৪ আগস্ট থানায় হাজিরার দিন ধার্য Mahua Moitra
তবে একই সঙ্গে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সংসদের অধিবেশন শেষ হওয়ার পর আগামী ১৪ আগস্ট বিকেল ৩টেয় সংশ্লিষ্ট থানায় গিয়ে হাজিরা দিতে হবে মহুয়া মৈত্রকে। তদন্তকারী আধিকারিকদের সব রকম সাহায্য করতে হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।

তদন্তে সহযোগিতার নির্দেশ Mahua Moitra
আদালতের এই নির্দেশের ফলে আগামী অক্টোবর পর্যন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ নিতে পারবে না। তবে মামলার তদন্তপ্রক্রিয়া অব্যাহত থাকবে এবং তাঁকে তদন্তে সব ধরনের সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মিসভা ছিল, যেখানে উপস্থিত ছিলেন সাংসদ মহুয়া মৈত্র। সভা চলাকালীনই পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কের ওপর কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। ‘মহুয়া মৈত্র হায় হায়’ এবং ‘মহুয়া মৈত্র গো ব্যাক’ স্লোগান তোলা হয়। এরপর পার্টি অফিসের জানালা দিয়ে মহুয়া মৈত্রকে দেখতে পেয়ে জাতীয় সড়ক থেকেই তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুনঃ বনগাঁয় ইডির অভিযান, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ

